শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জের প্রায় দুই হাজার পরিবারে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার গোশত বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুরবানীর আনন্দ ভাগাভাগি করতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার গোশত বিতরণ। করোনাকালে সবার ঘরে ঈদ আনন্দ উঁকি দেয়নি। দীর্ঘ সময় ধরে কর্মচ্যুত থাকার কারণে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে হাসি ফোটানোর লক্ষ্যে কোরবানির গোশত ও ঈদ সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব মাওলানা ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে ঢাকাসহ তিন জেলায় কোরবানির গোশত ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় তিনি বলেন দেশের বড় একটা অংশ মানুষের ঘরে হাসি ফুটবে না অথচ আমরা ঈদ আনন্দে মেতে থাকবো এটা হতে পারে না সেই চিন্তা থেকেই প্রতিবারের ন্যায় এবারও দেশব্যাপী সংগঠনের নেতৃবৃন্দকে আমরা এ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছি। তিনি আরো বলেন কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন হিসেবে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ দেশের সর্বস্তরের মানুষের পাশে সবসময় ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

কেন্দ্রীয় কার্যালয় লালবাগ এলাকায় গোশত ও ঈদ সামগ্রী বন্টনের পর অসচ্ছল পরিবার ও আলেম ওলামাদের বাসায় এ হাদিয়া পৌছিনো হয়।

এসব কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী এর সাথে আরো অংশগ্রহণ করেন‌ সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হক হাফেজ্জী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আশরাফী, আইটি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা ও ইকো ছাত্র পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক আহমদ শফী আশরাফী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ