শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কমিটিতে ২৫ ভাগ নারী রাখতে চায় আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, রাজনৈতিক দলে ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব থাকতে হবে। তাই আগামী কাউন্সিলের আগেই আওয়ামী লীগ নিশ্চিত করতে চাচ্ছে ২৫ ভাগ।

এজন্য দলের ৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটির চারটি শুন্য পদে নারীদের প্রাধান্য দেয়া হবে। দলের নেতারা বলছেন, সাংগঠনিকভাবে দক্ষ ও যোগ্য নারীদের খুঁজতে শুরু করেছে কেন্দ্র।

দেশে নারী-পুরুষের অনুপাত প্রায় সমান। কিন্তু আর্থ সামাজিক প্রেক্ষাপটে অনেকক্ষেত্রেই পিছিয়ে নারী। রাজনৈতিক দলও এর ব্যতিক্রম নয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ২০২০ সালের মধ্যে দলে ৩৩ ভাগ নারী সদস্য নিশ্চিত করার কথা। কিন্ত ৪১টি রাজনৈতিক দলের কেউই তা পারেনি।

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে পদ রয়েছে ৮১টি। ২০১৯ সালের সবশেষ কাউন্সিলে কমিটিতে জায়গা পেয়েছেন ১৮ নারী অর্থাৎ ২২ ভাগ। কেন্দ্রীয় নেতারা বলছেন, আর্থ সামাজিক প্রেক্ষাপটে রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণ নিশ্চিতে কিছু বাধা রয়ে গেছে।

দলের সভাপতিমণ্ডলীতে ফাঁকা রয়েছে তিনটি পদ। এছাড়া, কার্যনির্বাহী কমিটির একটি সদস্যপদও শূন্য। আগামী কাউন্সিলের আগে এসব পদে নারীকে প্রাধান্য দিতে চায় আওয়ামী লীগ।

এরই মধ্যে দক্ষ ও যোগ্য নেত্রীর খোঁজ শুরু হয়েছে। দলের নেতারা বলছেন, কেন্দ্রীয় কমিটিতে ঘাটতি থাকলেও নারীদের আলাদা দুটি সহযোগি সংগঠন মহিলা লীগ ও যুব মহিলা লীগ রয়েছে। অন্যান্য সহযোগী সংগঠনেও রয়েছে নারীর অংশগ্রহণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ