শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফেসবুকের বিকল্প হিসেবে দেশে আসছে 'যোগাযোগ': পলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আইসিটি বিভাগের উদ্যোগে ফেসবুকের বিকল্প নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'যোগাযোগ' তৈরি করা হচ্ছে।

এর মাধ্যমে দেশের উদ্যোক্তারা তথ্য, উপাত্ত এবং যোগাযোগের জন্য নিজেদের মধ্যে একটি নিজস্ব অনলাইন মার্কেটপ্লেস ও গ্রুপ তৈরি করতে পারবে। উদ্যোক্তাদের বিদেশনির্ভর হতে হবে না। শনিবার 'এন্টারপ্রেনারশিপ মাস্টারক্লাস সিরিজ ২'-এর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।

ফেসবুকভিত্তিক উইমেন ই-কমার্স (উই) আয়োজিত অনুষ্ঠানে পলক বলেন, আইসিটি বিভাগের উদ্যোগে এরই মধ্যে জুম অনলাইনের বিকল্প 'বৈঠক' প্ল্যাটফর্ম এবং করোনা প্রতিরোধে ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম 'সুরক্ষা' অ্যাপ তৈরি করা হয়েছে। নিজস্ব যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের বিকল্প 'আলাপন' নামে প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে।

এ সময় তিনি আইসিটি বিভাগের উদ্যোগে স্ট্রিমিং প্ল্যাটফর্মসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, উইমেন ই-কমার্স এই প্ল্যাটফর্ম ব্যবহার করে উপকৃত হবে। প্রতিমন্ত্রী ২০১৮ সালে ডিজিটাল ই-কমার্স পলিসি করা হয়েছে উল্লেখ করে বলেন, দেশের লাখ লাখ উদ্যোক্তা তৈরি করতে তরুণ ও যুবকদের যে কোনো নতুন নতুন উদ্ভাবনে সরকার নীতিগতসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে আইসিটি সেক্টরে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা। এর মধ্যে সফলতার সঙ্গে ১৫ লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। তিনি আরও বলেন, ই-কমার্স, হার্ডওয়্যার, সফটওয়্যার, বিপিও সেক্টর মিলে ২০২১ সালের মধ্যে ২০ লক্ষাধিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।

এছাড়া ২০২৫ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয় করা সম্ভব হবে। নারী উদ্যোক্তাদের উদ্ভাবনে মনোনিবেশের আহ্বান জানিয়ে পলক বলেন, উদ্যোক্তা হওয়ার প্রথম চ্যালেঞ্জ ঝুঁকি নেওয়ার সাহস থাকা। এক্ষেত্রে ঝুঁকি নিতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজাউল মাকসুদ জাহেদি, সিল্ক গ্লোবালের সিইও এবং উই-এর বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু, প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা, অ্যাডভাইজার কবির সাকিব। পরে প্রতিমন্ত্রী মাস্টারক্লাস সিরিজ-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ