শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভার্চ্যুয়ালি সীমিত পরিসরে চলবে বিচারিক কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণ কমাতে কঠোর লকডাউনে হাইকোর্টে বিচারিক কার্যক্রম ভার্চ্যুয়ালি সীমিত পরিসরে আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে।

শুক্রবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত হয়। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ওই সভা হয়।

হাইকোর্ট বিভাগের পৃথক তিনটি একক বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে। রিট ও দেওয়ানি, ফৌজদারি এবং কোম্পানি ও অ্যাডমিরালটি–সংক্রান্ত একটি করে তিনটি বেঞ্চে তিনজন বিচারপতি ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে অতি জরুরি বিষয়ে শুনানি গ্রহণ ও অন্তর্বর্তীকালীন আদেশ দেবেন।

সভায় সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের ৩১ জুলাইয়ের মধ্যে করোনাভাইরাসের টিকা গ্রহণ শেষ করতে হবে বলে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এ ছাড়া আগামী ৫ আগস্ট অনুষ্ঠেয় ফুল কোর্ট সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ