শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রবাসী চিকিৎসকদের পাঠানো ২৫০ ভেন্টিলেটর ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ২৫০টি ভেন্টিলেটর দেশে এসে পৌঁছেছে।

শনিবার (২৪ জুলাই) রাতে ভেন্টিলেটরগুলো নিয়ে বাংলাদেশ বিমানের একটি কার্গো ফ্লাইট ঢাকায় পৌঁছায়।

এই পোর্টেবল ভেন্টিলেটরগুলো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে।

যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাংলাদেশিদের পাঠানো এসব ভেন্টিলেটর গ্রহণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহ।

তিনি জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. জিয়াউদ্দিন আহমেদ, ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাফিজ আহসান, মাহমুদুস শামস বাপ্পী এবং কানাডা প্রবাসী ডা. আরিফুর রহমানের একান্ত প্রচেষ্টায় এসব ভেন্টিলেটর দেশে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ এই ভেন্টিলেটরগুলো দেশের প্রান্তিক অঞ্চলে ব্যবহার করা যাবে।

উপহার হিসেবে পাওয়া প্রতিটি ভেন্টিলেটরের দাম প্রায় ১৫ থেকে ১৬ হাজার মার্কিন ডলার বলে জানিয়েছেন ডা. এ বি এম আব্দুল্লাহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ