শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মতিঝিলে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে একটি গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে গ্যারেজে রাখা দুটি এসি বাস পুড়ে গেছে।

রোববার (২৫ জুলাই) বেলা ১১টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধুমিতা হলের পেছনের ওই গ্যারেজে সিল্কলাইনের দুটি বাস রাখা ছিল। হঠাৎ একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পরে আগুন অপর বাসে ছড়িয়ে পড়ে। আগুনে সিল্কলাইন পরিবহনের দুটি এসি বাস পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এনামুল হক জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ