শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কঠোর লকডাউনের চতুর্থ দিনে গ্রেপ্তার ৫৬৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করায় রাজধানী থেকে সোমবার (২৬ জুলাই) ৫৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সন্ধ্যায় ডিএমপির মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।

ডিএমপির মিডিয়া উইংয়ের তথ্য অনুযায়ী, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় রাজধানী থেকে ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, বিধিভঙ্গের জন্য আজ ৪৪৩টি গাড়িকে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপি ট্রাফিক।

গতকাল বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৫৮৭ জনকে গ্রেপ্তার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৩ জনকে এক লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ