শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০০ টাকায় সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধে নিম্ন আয়ের মানুষের কাছে কম দামে পণ্য দিতে আবার ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রির কার্যক্রম শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার (২৬ জুলাই) থেকে এ কার্যক্রম শুরু করা হবে। সারা দেশে ৪৫০টি ট্রাকে করে কম দামে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি।

রোববার (২৫ জুলাই) এক সরকারি তথ্য বিবরণীতে এই খবর জানানো হয়। এতে বলা হয়, সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রয় করা হবে।

খুচরা বাজারে এখন প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি প্রতি লিটার দেড়শ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। টিসিবির নির্ধারিত দরের চেয়ে মশুর ডাল ও চিনির কেজিপ্রতি বাজার দরও অনেক বেশি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, শোকাবহ আগাস্ট মাস এবং চলমান কঠোর লকডাউন পরিস্থিতি বিবেচনায় ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিপণনের অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয় তথ্য বিবরণীতে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ