শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেঙ্গুর হটস্পট ঢাকার ১৭ এলাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। এরমধ্যে ঢাকার ১৭টি এলাকাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নানা পদক্ষেপ নিয়ে মাঠে নেমেছে ঢাকার দুই সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ)।

হটস্পট হিসেবে বিবেচনা করা ১৭টি স্পটের মধ্যে রয়েছে- রামপুরা, মহাখালী, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, ক্যান্টনমেন্ট, সেগুনবাগিচা, কাকরাইল, পল্টন, খিলগাঁও, মিরপুর, বসুন্ধরা, মুগদা, বাসাবো, সবুজবাগ, বাড্ডা ও মোহাম্মদপুর।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার এই ১৭ স্থানকে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রোববার (২৫ জুলাই) সচিবালয়ে ডেঙ্গু ইস্যু নিয়ে এক জরুরি বৈঠকে ঢাকার ১৭ এলাকাকে হটস্পট বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে ওষুধ ছিটানোর জন্য দুই সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ১২৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত ২৫ জুলাই দেশে ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়।

সোমবার (২৬ জুলাই) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ