শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিধিনিষেধ ৫ আগস্ট পর্যন্তই চলবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ আগামী ৫ আগস্ট পর্যন্তই চলবে। আজ মঙ্গলবার সচিবালয়ে ‘লকডাউন’ সম্পর্কিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৈঠক শেষে সভার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চলমান বিধিনিষেধ ৫ আগস্ট পর্যন্তই চলবে। শিল্পপতিরা বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন, আমরা সেই দাবি রাখতে পারছি না।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু হবে। এ সময় জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা দেওয়া যাবে। সরকার টিকা কার্যক্রমকে আরও জোরদার করবে।

উল্লেখ্য, মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ রেখে গত ২৩ জুলাই সকাল ৬টায় শুরু হয় ১৪ দিনের কঠোর বিধিনিষেধ, যা চলবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ