শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

লকডাউনের পঞ্চম দিনে গ্রেপ্তার ৫৫৫, জরিমানা পৌনে ১২ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে চলমান কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে প্রয়োজন ছাড়াই বাইরে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৫৫৫ জনকে গ্রেপ্তার করেছে।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চার দিনে রাজধানীতে মোট গ্রেপ্তার হলেন ২ হাজার ৪৯৪ জন।

এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ২৩৬ জনকে ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ডিএমপি ট্রাফিক পুলিশ ৪৯৭টি গাড়িকে ১১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য জানিয়ে বলেন, বিধিনিষেধের পঞ্চম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া বিধিনিষেধে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪৯৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১১ লাখ ৭৩ হাজার টাকা।

তিনি আরও বলেন, করোনার সংক্রমণরোধে সরকার ঘোষিত দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে বৃষ্টি উপেক্ষা করে পঞ্চম দিনেও রাজধানীজুড়ে সক্রিয় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়া এবং প্রতিষ্ঠান খোলা রাখায় ২৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চার লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়।

কঠোর বিধিনিষেধ নিশ্চিতে চতুর্থ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেপ্তার হন ৫৬৬ জন।

আর ১৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ১ লাখ ২৬ হাজার ২শ‘ টাকা। এছাড়া ট্রাফিক বিভাগের ৪৪৩টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয় ১০ লাখ ২১ হাজার টাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ