শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেঙ্গুর চিকিৎসা হবে ৬ ডেডিকেটেড হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ৬টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) পরিচালক ডা. মুহা. নাজমুল ইসলাম।

বুধবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মোহাম্মদপুরে ডেঙ্গু বিরোধী চিরুনি অভিযানে অংশ নিয়ে তিনি একথা জানান।

এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে ডেঙ্গু বিরোধী চিরুনি অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চিরুনি অভিযানের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।

তিনি জানান, নির্মাণাধীন ভবনে দীর্ঘদিন ধরে জমে থাকা পানি এবং আবর্জনা মিলেমিশে একাকার হয়ে গেছে। এর থেকেই তৈরি হচ্ছে এডিসের লার্ভা। যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ। সে লক্ষ্যেই ৭ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে।

অভিযানের প্রথম দিন মঙ্গলবার সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে ছেটানো হয় লার্ভিসাইড। অভিযানে যেসব ভবনে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে, সেই ভবনের মালিককে জরিমানা করছেন ভ্রাম্যমান আদালত।

প্রতিবছর বর্ষাকালেই ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছিল।

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ মানুষ প্রাণ হারান। তবে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১৭৯। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ওই বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ