শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মশার লার্ভা সম্পর্কে তথ্য দিতে নগরবাসীর প্রতি আহ্বান তাপসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গু মশার লার্ভা সম্পর্কে তথ্য দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, তথ্য দিলে সেখানে গিয়ে ওষুধ ছিটানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

বুধবার দুপুরে সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ সিটির ৫৮ ও ৫৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঢাকা ম্যাচ কলোনি এলাকার জলাবদ্ধতা ঘুরে দেখে মেয়র এ আহ্বান জানান।

ফজলে নূর তাপস বলেন, ‘আমরা তো মানুষের ছাদে উঠতে পারি না। আপনারা যদি লক্ষ করেন যে ছাদে কোথাও পানি জমে আছে। আপনি যদি নিজে পরিষ্কার না করতে পারেন, আমাদের জানান। আমরা এসে পরিষ্কার করে দেব।’

নগরবাসীর উদ্দেশে মেয়র তাপস বলেন, ‘আপনারা যদি লক্ষ করেন যে কোনো প্রতিবেশীর আঙিনায় পানি জমে আছে এবং আপনারা যদি তাকে দিয়ে পরিষ্কার না করাতে পারেন, তাহলে আমাদের জানান। আমরা কাউন্সিলরসহ উপস্থিত হব, আমাদের ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হবে।’

মশকনিধনে পূর্ণশক্তি নিয়োগ করা হয়েছে বলে দাবি করেন মেয়র বলেন, ‘আমাদের কীটনাশক আছে। আমাদের জনবল আছে। আমাদের যন্ত্রপাতি আছে। আমাদের সদিচ্ছা আছে, আন্তরিকতা আছে। নিষ্ঠাও আছে।’

নগরবাসীকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘এত বিস্তীর্ণ এলাকা, এত বড় এলাকায় ঘরে ঘরে গিয়ে এটা সম্ভব নয়। তাই আমাদের তথ্য দিন। রোগী হওয়ার আগেই তথ্য দিন। রোগী হওয়ার পর হাসপাতাল থেকে তথ্য নিয়ে লাভ হয় না। কারণ, তখন কিন্তু মশার প্রজনন হয়ে যায়। তাই প্রজননের আগে লার্ভা পর্যায়ে থাকতেই তথ্য দিন।’

এরপর মেয়র তাপস দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত ঢাকা মহানগর শিশু হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালটি আধুনিকায়ন করার ঘোষণা দেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও মুনসী আবুল হাশেম এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ