শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

করোনা টিকা পেতে বিদেশগামী ২২ সহস্রাধিক শিক্ষার্থীর নিবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের টিকা পেতে বিশ্বের বিভিন্ন দেশে পড়তে যাওয়ার অপেক্ষায় থাকা ২২ হাজারের বেশি শিক্ষার্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন করেছেন। শুক্রবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেল থেকে এ তথ্য জানা গেছে।

নিবন্ধনকৃত শিক্ষার্থীদের একটি বড় অংশ যাবেন চীনে। বৃহস্পতিবার (২৯ জুলাই) পর্যন্ত চীনে যাওয়ার অপেক্ষায় থাকা ৮ হাজার ৭১৫ শিক্ষার্থী করোনার টিকা নিতে নিবন্ধন করেছেন।

করোনা সেলের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল পর্যন্ত ২২ হাজার ৬৬০ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এদের মধ্যে চীনের ৮ হাজার ৭১৫ জন, কানাডার ২ হাজার ৮৪১ জন, যুক্তরাজ্যের ১ হাজার ৯০৫ জন, ভারতের ১ হাজার ৮৩১, জার্মানির ১ হাজার ৩৯৫, মালয়েশিয়ার ১ হাজার ২৫৫ জন ও যুক্তরাষ্ট্রের ৬৩৩ জন শিক্ষার্থী।

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার আবেদন যাচাই-বাছাই শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা নিচ্ছেন তারা। এ পর্যন্ত প্রায় সাড়ে ১০ হাজার শিক্ষার্থী করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন।

গত ১৩ জুলাই থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশগামী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধন শুরু হয়। দুই দফা সময় বাড়িয়ে আগামী শনিবার (৩১ জুলাই) এ নিবন্ধন কার্যক্রম শেষ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ