শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মানুষ বাঁচানোই এখন বড় রাজনীতি: মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। দেশ এক মহাদুর্যোগের মধ্য দিয়ে অতিক্রম করছে। হাসপাতালগুলোতে আইসিইউ ও অক্সিজেন সংকটের কারণে ইতিমধ্যে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম।

আজ শনিবার বিকাল ৩টায় জুম এ্যাপসের মাধ্যমে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে সংগঠনের নায়েবে আমীর, উপদেষ্টামন্ডলীর সদস্য, যুগ্মমহাসচিব, সম্পাদকমন্ডলীসহ কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যগণ সংযুক্ত ছিলেন।

তিরি আরো বলেন, সিট খালি না থাকায় সংকটাপন্ন রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌঁড়াচ্ছে স্বজনরা। এখন মানুষ বাঁচানোই হচ্ছে বড় রাজনীতি। করোনা পরিস্থিতি সামাল দেয়ার জন্য সরকারের উচিত ছিলো দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একত্রে কাজ করা। কিন্তু তা না করে সরকারের একলা চলো নীতি আর অপরিকল্পিত পদক্ষেপের ফলে দেশ চরম সংকটে নিপতিত হয়েছে। একদিকে রোগী বাড়ছে। অন্যদিকে অর্থনৈতিক সংকটে মানুষ দিশেহারা।

এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংকট মোকাবেলা করতে হবে। অসুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। অক্্িরজেন, আইসিইউ-সহ চিকিৎসা সুবিধা বাঁড়াতে হবে। মানসম্মত টিকা দান কর্মসূচী জোরদার করতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি পরিপালনে সতর্ক হতে হবে।

একইসাথে করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য মহান আল্লাহর সাহায্যের জন্য জুলুম, নির্যাতন , পাপ-পঙ্কিলতার পথ পরিহার করে সাবাইকে তাওবাহ করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে ২০২১-২২ সেশনের কেন্দ্রীয় মজলিসে শূরার প্রথম সাধারণ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মুহাম্মদ ইসহাক তার বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ গ্রেফতারকৃত উলামায়েকেরাম ও নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন।

অধিবেশনে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের-সহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবী প্রসঙ্গ, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও জনজীবনের স্থবিরতা প্রসঙ্গ, রাজনৈতিক সংকট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গ, অর্থনৈতিক দূরাবস্থা ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি প্রসঙ্গ, দেশে দেশে মুসলিম নির্যাতন প্রসঙ্গ ও একটি শোক প্রস্তাব-সহ ৬টি প্রস্তাব গ্রহীত হয়।
অধিবেশনে ক্রমবর্ধমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি, সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারীদের মাগফিরাত কামনা করে ও আক্রান্ত সকলের আশু আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ