শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কারখানা খুলে দিয়ে তামাশা করা হচ্ছে: মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, শ্রমিকদের জন্য করোনার টিকা নিশ্চিত না করে, গণপরিবহন বন্ধ রেখে শিল্পকারখানা খুলে দিয়ে শ্রমজীবী মানুষের সঙ্গে তামাশা করা হচ্ছে। সরকার একটি বিশেষ মহলকে সন্তুষ্ট করতে দেশের কোটি কোটি মানুষকে সংক্রমণের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তিনি বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা জনগণের জীবন, মৃত্যু, ভোগান্তি-কেনোকিছুর তোয়াক্কা করে না।

শনিবার এক বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। লকডাউনের মধ্যে গণপরিবহন বন্ধ রেখে শিল্পকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে এ ধরনের সিদ্ধান্ত দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেবে।

তিনি বলেন, শিল্পকারখানা খুলে দেওয়ার ঘোষণার পর সারাদেশ থেকে অর্ধকোটিরও বেশি শ্রমিক, কর্মজীবী শত শত মাইল পথ হেঁটে, ছোট যানবাহনে গাদাগাদি করে ১০ থেকে ১৫ গুণ ভাড়া দিয়ে ঢাকার পথে রওনা দিয়েছে। ফেরিঘাটগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে। ফেরিতে মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। এতে একদিকে এই অসহায় শ্রমজীবী মানুষদের সীমাহীন ভোগান্তি সইতে হচ্ছে, অন্যদিকে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

মান্না বলেন, এই সরকার গরিব, অসহায়, মেহনতি মানুষদের মানুষই মনে করে না। অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখাই তাদের একমাত্র লক্ষ্য। তারা একেক সময় একেক রকম ঘোষণা দিয়ে মানুষকে কেবল ভোগান্তিতে ফেলতে পারে। বিবৃতিতে আগামী সাত দিনের মধ্যে কর্মস্থলে ফেরা সব শ্রমিকের টিকা নিশ্চিতের দাবি জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ