মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর
আরবি প্রবাদ আছে ‘মাউতুল আলিম মউতুল আলম’-একজন আলেমের মৃত্যু মানে একটি পৃথিবীর মৃত্যু। গত চার মাসের ব্যবধানে আমরা হারিয়েছি বিশ্বখ্যাত চার তারকা আলেমকে। যারা ছিলেন ভারত উপমহাদেশের ইলমী রাহবার। দারুল উলুম দেওবন্দের আদর্শ সিপাহসালার। উম্মাহর দরদী বিশ্বখ্যাত সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের নেতা। যাদের ত্যাগ ও ইলমী খেদমাত বিশ্ববাসী কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে আজীবন।
গত ২০২০ ছিলো আমুল হুজুনের বছর। শোকের বছর। বাংলার শীর্ষ আলেমদের হারানোর বছর। আর ২০২১ শুরু হয়েছে বিশ্ব আলেমদের বিদায় দিয়ে। দেশের জনগণের শোকে কাতরের বছর। এদেশের ধর্মপ্রাণ মানুষ আলেম হারানোর বেদনায় মর্মাহত। কোটি জনতার হৃদয়ের মানুষগুলো বিদায় নিয়েছে এ বছর।
যারা মানুষকে ডাকতো হকের পথে। শোনাতো কুরআনের বাণী। পৌঁছাতো রাসূলের কথা। যাদের হৃদয়গ্রাহী আলোচনা শুনে দীনের পথ লাভ করতো এদেশের কোটি কোটি মানুষ। হেদায়াতের আলোয় আলোকিত হতো মানুষের চিত্ত-মন-হৃদয় ও অন্তর। কিন্তু এখন থেকে তারা আর কোনোদিন মানুষকে নামাজের জন্য ডাকবেন না। শোনাবেন না হেদায়াতের বাণী। তাদের দরদমাখা নসিহত আর আমাদের কর্ণকুহরে বেজে উঠবে না।
এক. বিখ্যাত আদীব মাওলানা নূর আলম খলীল আমিনী রহ. (১৯৫২-২০২১) ইংরেজি
গত ৩ এপ্রিল সোমবার রাত ৩ টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন দারুল উলুম দেওবন্দের বিখ্যাত আদীব আল্লামা নূর আলম খলীল আমিনী রহ.। ইন্তোকালের আগে মাওলানা নুর আলম খলিল আমিনী রহ. ১৫ দিন যাবৎ অসুস্থ ছিলেন। অক্সিজেন লাগানো হয়েছিল, প্রাথমিক চিকিৎসা শেষে মৃত্যুর দুইদিন আগে কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু পরদিন দুপুর থেকে তার শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হলে মধ্যরাতের দিকে তিনি দেওবন্দে নিজের বিশ্রামাগারে ইন্তেকাল করেন।
তিনি ছিলেন আরবি ম্যাগাজিন ‘আদ-দাঈ’ এর চিফ এডিটর। মাওলানা নূর আলম খলিল আমিনী রহ. দারুল উলুম দেওবন্দে তিন দশক ধরে আরবি ভাষা ও সাহিত্যের খেদমত আঞ্জাম দিয়ে আসছিলেন। এছাড়াও তিনি হিন্দুস্তান থেকে প্রকাশিত মাসিক আদ দাঈ ম্যাগাজিনের চিফ এডিটর ছিলেন।
তিনি আরবি উর্দূ দুই ভাষাতেই প্রায় ১০টির মত কিতাব লিখেছেন এবং কিতাবগুলোও আহলে ইলমের মাঝে ব্যাপক জনপ্রিয়।
তাঁর তার লিখিত বই ‘فلسطین في انتظار صلاح دين’ (ফিলিস্তিন ফি ইন্তিজারি সালাহà