শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দেড় বছরে ১৬ হাজার করোনা বেড স্থাপন করেছি: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, দেড় বছর ধরে করোনার প্রাদুর্ভাব চলেছে। এ সময়ের মধ্যে আমরা ১০০টি সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করেছি, ৬৫০টি ল্যাবে ৫০ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ১৬ হাজার করোনা বেড স্থাপন করা হয়েছে। একই হাসপাতালে সাধারণ রোগী, করোনা ও ডেঙ্গু রোগীদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকা থেকে ভার্চুয়ালি নবনির্মিত এ হাসপাতালের বহির্বিভাগ সেবার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটডোরের পাশাপাশি ইনডোরে করোনা রোগী চিকিৎসার ব্যবস্থা করা হবে।

প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে বার বার স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি শুধু জাতীয় নেতা ছিলেন না, ছিলেন আমার বড় ভাইয়ের মতো। আমাদের অনেক কিছু শিখিয়েছেন। তার হাতে গড়া এ প্রতিষ্ঠানটিতে মানুষ যাতে সঠিক চিকিৎসা পায় সে লক্ষ্যেই আমরা কাজ করব এবং আমার মানিকগঞ্জের আগে সিরাজগঞ্জের এই হাসপাতালটির কাজ পূর্ণাঙ্গভাবে শেষ করব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ