শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীসহ সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৭২ জন।

এদের মধ্যে মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের হাসপাতালে ৪৭ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন আরো ২৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ২৪৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত সর্বমোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৪৪৬ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ৩৭০ জন।

ডেঙ্গু সন্দেহে চারটি মৃত্যুর তথ্য পর্যালোচনা জন্য আইইডিসিআরের ডেঙ্গুজনিত মৃত্যু পর্যালোচনা কমিটিতে পাঠানো হয়। এ পর্যন্ত মৃত্যুর পর্যালোচনা শেষ হয়নি এবং কোনো মৃত্যুর তথ্য জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ