সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আশঙ্কাজনক হারে বাড়ছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার: বিজ্ঞদের ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর

বতর্মান বিশ্বে সোশ্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ বিশ্বের একপ্রান্ত থেকে অন্য প্রান্তের খবর অতি সহজে জানতে পারে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো খবর খুব সহজে ছড়িয়ে পড়ে সমগ্র বিশ্বে।

বতর্মান বিশ্বে সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক। ফেসবুক এমন একটি মাধ্যম যেটি ধনী গরিব সব শ্রেণির মানুষ ব্যবহার করে থাকে। ফেসবুকের মাধ্যমে আমরা বতর্মান বিশ্বের রাজনীতি, অথর্নীতিসহ বিভিন্ন খবর জানতে পারি। দৈনিক জীবনের সঙ্গে যেন মিশে আছে ফেসবুক।

কিন্তু সাম্প্রতিক সময়ে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, ফেসবুকের যেমন ব্যাপক সুবিধা আছে তেমনি ফেসবুকের অপব্যবহার যেন বেড়ে চলছে। কারো সঙ্গে কারও বিরোধিতা থাকতে পারে। সেই বিরোধিতা করতে গিয়ে ফেসবুকে ভুয়া আইডির মাধ্যমে বিভিন্ন মিথ্যা বানোয়াট খবর প্রচার করা হয়।

কোনো ব্যক্তি কিংবা তার পরিবারের অন্য কোনো সদস্যের নামে মিথ্যা প্রচার করা হয়। অনেকে আবার বিভিন্ন ছবি এডিটিং এর মাধ্যমে নোংরা ছবি ফেসবুকে প্রচার করে থাকেন। এর ফলে যার ছবি প্রচার করা হয় তাকে এবং তার পরিবারকে সমাজের কাছে হতে হয় লজ্জিত। যারা এই নোংরা ছবি কিংবা মিথ্যা সংবাদ প্রচার করেন তারা তাদের নোংরা মনমানসিকতার পরিচয় দেন এ ফেসবুকের মাধ্যমে।

বর্তমানে দেশে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার প্রবণতা। পত্রিকার পাতা উল্টালেই চোখে পড়ে সম্ভাবনাময় এ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হত্যা, ধর্ষণ, যৌন হয়রানি, চাঁদাবাজিসহ ভয়ঙ্কর সব অপরাধে জড়ানোর খবর।

এর পেছনের কারণ অনুসন্ধান করতে গিয়ে বলা হচ্ছে, অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রায় ৯০ শতাংশ কিশোর-কিশোরীর সোশ্যাল মিডিয়ায় অন্তত একটি প্রোফাইল আছে। এই সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল দুনিয়ায় কিশোর-কিশোরীরা অন্যদের সামনে নিজেকে আর নিজের ব্যক্তিত্বকে পরিবেশন করতে এবং অন্যের প্রতিক্রিয়া দেখতে খুব পছন্দ করে।

এ বিষয়ে দেশের একজন মনোবিজ্ঞানী মন্তব্য করেছেন, ‘সম্প্রতি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার অপরাধ। বিতর্কিত অ্যাপস টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারকা বানিয়ে আর্থিক প্রলোভন দেখিয়ে নিন্ম আয়ের পরিবারের মেয়েদের অনৈতিক কর্মকান্ডের ফাঁদে ফেলছে এসব সোশ্à¦