শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮


যুবলীগের পদ থেকে ব্যারিস্টার সুমনকে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

শনিবার রাতে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে, একজন অফিসার ইনচার্জের (ওসি) প্রকাশ্য অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেয়া নিয়ে ফেসবুক লাইভ করে বিতর্কে আসেন সুমন। গত কয়েকদিনে তাকে অব্যাহতি দেয়ার দাবি ওঠে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর ঘোষণা করা যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেয়েছিলেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সুমন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ