বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

হিজরি নববর্ষ ও কিছু কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান মুরাদ।। জীবন থেকে আরো একটি বছর গত হলো। এলো নতুন বছর।স্বাগতম ১৪৪৩ হিজরি। হিজরি সনের আগমন প্রস্থান ঘটে নিবরে নি:শব্দে।

মুফতি তাকি উসমানি হাফি. এর সফরনামা পড়ে জেনেছি, পৃথিবীতে শুধু ব্রণাইতে রাষ্ট্রীয় ভাবে হিজরি সন উপলক্ষে ভিন্ন কিছুর আয়োজন করা হয়। আরব দেশগুলোতেও হয়। তবে আমাদের এ অঞ্চলে খুব একটা দেখা যায় না।

মুসলিম হিসেবে হিজরি নববর্ষ উদযাপন কিংবা মুসলিমদের গৌরবের দিনটি পালনের ঐতিহ্য আমাদের সংস্কৃতিতে ব্যাপকতা লাভ করেনি।

আমরা অনেকেই জানি না যে, মুসলিমদের নববর্ষ কোন মাসে হয়? আবার কেউ হয়ত বা হিজরিবর্ষ গণনার সঠিক ইতিহাসও জানিনা। হিজরি সনের তারিখের খবরও রাখেন না, এর প্রতি মানুষ আকর্ষণও অনুভব করেন না, তা খুবই দুঃখজনক।

হিজরি সনের মাসের প্রথম দিনে বাংলাদেশের কোন পত্রিকা সম্পাদকীয় লিখেনা এবং অধিকাংশ পত্র-পত্রিকায় কোন নিউজও আসেনা, এমনকি কোন টিভি চ্যানেল এ সম্পর্কে বিশেষ কোন অনুষ্ঠান রাখেনা। এতেই প্রতীয়মান হয় যে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের মুসলমানগণ ইসলামী সংস্কৃতি স¤পর্কে কতটা উদাসীন। যেমন পালিত হতে দেখি ঈসায়ী ও বাংলা নববর্ষ। অবশ্য এগুলো শরিয়তের কোন পালনীয় বিধান নয়।

মানুষ নিজেদের প্রয়োজনে যে কোন সন তারিখ নির্ধারণ করতে পারে। তবে আরিব সন তারিখের আছে বিশেষ গুরুত্ব। রাসুল সা. এর তিরোধানের পর বিভিন্ন প্রয়োজনে বয়োজেষ্ঠ সাহাবাদের পরামর্শে হিজরি সনের প্রবর্তন করা হয়। কিন্তু আরবি মাসসমূহের প্রবর্তন পৃথিবীর সূচনা থেকে।

মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহর নিকট গণনার মাস বারোটি, আসমানসমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে চারটি মাস সম্মানিত এটিই সুপ্রতিষ্ঠিত বিধান। কাজেই এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। (সূরা তাওবাহ; আয়াত-৩৬) অনুরুপ বক্তব্য রাসুল সা. থেকেও প্রমানিত। যা সহিহ বুখারীতে বণিত হয়েছে।
এ আয়াতে চারটি সম্মানিত মাসকে চিহ্নিত করতে গিয়ে নবী করীম সা. বিদায় হজের সময় মিনা প্রান্তরে দাঁড়িয়ে বলেন, তিনটি মাস হলো জিলকদ, জিলহজ ও মুহররম এবং অপরটি হলো রজব। (তাফসীর ইবনে কাসির)

এ প্রসঙ্গে ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুফতি মুহাম্মদ শফী র. তার বিখ্যাত গ্রন্থ তাফসিরে মাআরেফুল কুরআনে লিখেছেন- উপরোক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, মাসের যে ধারাবাহিকতা ইসলামী শরিয়তে প্রচলিত রয়েছে, তা মানব রচিত নয়; বরং মহান রাব্বুল আলামীন যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিনই মাসের তারতিব ও বিশেষ মাসের সঙ্গে সংশ্লিষ্ট হà