বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

আমার শায়েখ: বদলে দিবে আপনার জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মনজুর সা'দ।।

আমার শায়েখ। বইটি পড়ে আমি শুধু মুগ্ধই হই নি। রীতিমতো অবাকও হয়েছি বটে। এতো সুন্দর জীবন। এতো সুন্দর চরিত্র। লেখক কীভাবে ফুটিয়ে তুলেছেন! লেখক হাফীজুদ্দিন হাফি. আমার উস্তায, আমার শায়েখ, আমার প্রিয় একজন মানুষ। এই বইটি লেখার পেছনে লেখকের অনেক কষ্ট পোহাতে হয়েছে। কতো বিনিদ্র রজনী তিনি যাপন করেছেন তা আল্লাহ মাবুদই ভালো জানেন।

বইটির প্রতিটি পাতায় পাতায় আমি হারিয়ে গিয়েছি। একজন আদর্শ মানুষ হওয়ার জন্য আমি মনে করি, এই একখানা বই-ই যথেষ্ট। প্রতিটি মানুষের জীবন অমূল্য রত্ন। নিজেকে কল্পনার রাজ্যে চালান করে আমি হারিয়ে গেছে "আমার শায়েখের" কোমল পাপড়িতে। আমার চিন্তার জগতে ওসায়াত দান করেছে। বড় হওয়ার ইচ্ছে আমাকে ভীষণ তাড়া করছে। আমি যেন শায়েখের চরিত্রে দেশ-দেশান্তরে কাজ করে যাচ্ছি। তাঁর উম্মাতে মুহাম্মদীর অতন্দ্রপ্রহরী হয়ে গেছি। এতো সুন্দর জীবনও যে কারোর হই সেটা আমি জানতাম না। যদি আমি এই বইটি না পড়তাম বুঝতেই পারতাম না।

"ভালোবাসি পূণ্যহৃদয়, যদিও আমি নই
ভালোবাসা পথ দেখাবে,প্রেম আমাকে টানবে ঐ।"

ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সায়্যিদ আসআদ মাদানী রহ.। ব্যক্তি হিসাবে তিনি অমায়িক, সদাচারী, স্পষ্টভাষী, উদার, নির্মোহ, আত্মাত্যাগী, দেশ ও জাতির কল্যান কামনায় নিবেদিত প্রাণ ও সৎসাহসী। আল্লাহ তাঁকে আমাদের মাঝে দীর্ঘজীবী করুন। আমিন।

হযরতকে নিয়ে যত বেশিই লিখব তত কমই মনে হবে। শায়েখের শিক্ষার সূচনা মায়ের হাতে। সেই মা’ও বেশি দিন এ ধরার বুকে থাকেন নি। পাড়ি জমিয়েছেন কবর পাড়ায়। যখন শায়েখের বয়স ৯ বছর মাত্র। মা মরা ছেলেটির দায়িত্ব বার গ্রহণ করেন। হযরত মাওলানা আসগর আলী সাহাসপুরী রহ.।

১৩৬৮ হিজরি রমযান মাসে নিজ পিতার শায়খুল ইসলাম রহ.এর হাতে বায়আত গ্রহণ করেন। শায়েখ প্রায় বারো বছর দারুল উলূম দেওবন্দে শিক্ষকতার দায়িত্ব পালন করেন।দীর্ঘদিন তিনি 'জমিয়তে ওলামা' দেওবন্দ এলাকার সহ-সভাপতি ছিলেন। হযরতের আন্তর্জাতিক জীবন ছিল গল্পের শহরের মতো। মিসর কায়রো থেকে শুরু করে মক্কা মুকাররমা, করাচি, তিউনিসে, রিয়াদ উজবেকিস্তান, বাগদাদ ইত্যাদি। সব চেয়ে উল্লেখযোগ্য হলো খতমে নবুয়ত কনফারেন্স লন্ডনে।

হযরতের তাসাউফের ব্যাপারে না বললেই নয়। এই ময়দানে তিনি প্রচুর পরিমান মেহনত-মুজাহাদা করেছেন।এবং তারঁ যোগ্য উত্তরসূরীগণ এখনো বেঁচে আছেন। তাঁরাও এই ময়দানে কাজ করে যাচ্ছেন। এই ধারাবাহিকতা ইন শা আল্