শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধিতে তৃণমূলকে তাগিদ আমিরে মজলিসের

৩৪ ব্যক্তির গুম নিয়ে জাতিসংঘকে জবাব দেবে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে ৩৪ জন ব্যক্তির গুমের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদকে জবাব দেওয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে জাতিসংঘকে জবাব দেবে বাংলাদেশ।

আজ শুক্রবার (১৩ আগস্ট) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের কম বেশি সব দেশেই গুমের ঘটনা ঘটে। তবে জাতিসংঘ ভারত ও পাকিস্তানকে কিছু বলে না। আমরা তাদের বেশি পাত্তা দেই বলে তারা আমাদের অনবরত হ্যামার করে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ২০২০ সালে এক হাজার ৩৪ জন গুম হয়েছেন। কই তারা তো এটা নিয়ে কিছুই বলল না। তবে আমাদের কাছে তারা যেটা জানতে চেয়েছে আমরা তার জবাব দেব।

সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বাংলাদেশে গুম হওয়া ৩৪ জন ব্যক্তির অবস্থান ও পরণতি কী হয়েছে সে বিষয়ে জানতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ