বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

ইসলাম গ্রহণের পূর্বে যা জানতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ এহছানুল হক।। পৃথিবীতে অগণিত ধর্ম-মতবাদ আছে। তবে ইসলাম শ্রেষ্ঠত্ব ও গ্রহণীয়তায় একক। স্বচ্ছ সাবলীল। সুন্দর সমুন্নত। বিশুদ্ধ ও পরিপূর্ণ। এখানে বিন্দুমাত্র দ্বিধা-সংশয় নেই। খেয়ালীপনা বা সেচ্ছাচারিতার নূন্যতম অবকাশ নেই। প্রতিটি বিধান যৌক্তিক। প্রমাণসিদ্ধ। বরং সকল অভিযোগ-আপত্তির সুদৃঢ় খণ্ডন ইসলামের অনন্য বৈশিষ্ট্য।

কোনও ব্যক্তি বা সম্প্রদায় ইসলামের প্রতি নিবেদিত হতে চাইলে, ইসলামকে সানন্দে-গ্রহণে আগ্রহ দেখালে ইসলাম বলে- ‘আগে ভাবুন! আমার দীক্ষা ও নির্দেশনাকে যুক্তির প্রামাণ্য-কষ্টিতে যাচাই করুন। গভীরভাবে চিন্তা করে চিত্ত স্থির হলে, বোধ-বুঝের সাথে প্রশান্ত হৃদয়ে আমাকে ধারণ করুন।’

এটা ইসলামের অনুপম শোভা। জগতের আর কোনও ধর্ম-মতবাদে এমন নেই। কোনও চিন্তা-দর্শন এভাবে বলতে পারেনি। কতোটা মধুমাখা স্বরে, সুস্পষ্ট ভাষায় দয়াময় আল্লাহ বিশ্বমানবের প্রতিটি সত্ত্বাকে ইসলামের যথার্থতা জানিয়েছে। তার নিকট একমাত্র মনোনীত এ ধর্মের উৎকর্ষ আলোচনা করেছেন। বলেছেন-

يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُم بُرْهَانٌ مِّن رَّبِّكُمْ وَأَنزَلْنَا إِلَيْكُمْ نُورًا مُّبِينًا ۝ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَٱعْتَصَمُواْ بِهِۦ فَسَيُدْخِلُهُمْ فِى رَحْمَةٍۢ مِّنْهُ وَفَضْلٍۢ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَٰطًا مُّسْتَقِيمًا ۝

হে মানবকুল! তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট প্রমাণ –রাসূল– এসেছে। আর আমি তোমাদের প্রতি প্রকৃষ্ট আলো –কুরআন– অবতীর্ণ করেছি। অতএব যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাতে দৃঢ়তা অবলম্বন করেছে তাদেরকে তিনি অবশ্যই তার দয়া ও অনুগ্রহের আওতায় স্থান দিবেন এবং তার দিকে আসার মতো সরল পথে পরিচালিত করবেন। ( পবিত্র কুরআন- ৪ : ১৭৪,১৭৫)

قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ ۝ يَهْدِي بِهِ اللَّهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهُ سُبُلَ السَّلَامِ وَيُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِهِ وَيَهْدِيهِمْ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ ۝

আল্লাহর নিকট থেকে তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এবং সমুজ্জ্বল গ্রন্থ এসেছে। যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, এর দ্বারা তিনি তাদেরকে নিরাপত্তার পথে পরিচালিত করেন এবং নিজ নির্দেশক্রমে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনয়ন করেন এবং সরল পথে পরিচালিত করেন। (পবিত্র কুরআন- ৫ : ১৫,১৬)

كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ۝ এভাবেই আল্লাহ à