শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

‘চীন থেকে ৭ কোটি টিকা নভেম্বরের মধ্যে পেয়ে যাব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সারা দেশে করোনার টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে। চীন থেকে সাত কোটি টিকা নভেম্বরের মধ্যে পেয়ে যাব। অন্য জায়গা থেকে টিকা আসছে। টিকার কার্যক্রম চলমান থাকবে। এসব টিকা পৌঁছালে কার্যক্রম আরও বেগবান হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এখন থেকে স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কেই ভরসা করতে হবে। মনে রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এখন পুরো পৃথিবী এই দুর্যোগে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪০ লাখের বেশি মানুষ। তবে, আমাদের দেশে অন্য দেশের তুলনায় করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ