শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

বাংলাবাজার-শিমুলিয়া রুটে সীমিত আকারে ফেরি চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু করেছে। শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে চালু হয় ফেরি।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর থেকে বন্ধ ছিল ফেরি চলাচল।

বাংলাবাজার ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, পদ্মা নদীতে স্রোতের তীব্রতার কারণে বন্ধ ছিল ফেরি চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্র জানায়, গত কয়েকদিন ধরে পদ্মায় অস্বাভাবিক পানি বাড়া অব্যাহত রয়েছে। পানি বাড়ার সঙ্গে স্রোতের গতিবেগও বেড়েছে। নৌ চ্যানেলের বেশ কয়েকটি স্থানে ঘূর্ণিস্রোতে সৃষ্টি হয়েছে। ফলে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছিল। তাই শুক্রবার সন্ধ্যা থেকে নদীতে ফেরি চলাচল বন্ধ ছিল।

তবে শনিবার সকাল ৯টার দিকে ফেরি সুফিয়া কামাল ও ক্যামেলিয়া নামে দু’টি ফেরি ছেড়ে গেছে। এরপর সকাল পৌনে ১০টার দিকে ফেরি কুঞ্জলতা বাংলাবাজার ঘাট এলাকা ছেড়ে যায়।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মুহা. সালাহউদ্দিন জানান, সকাল থেকে এই তিনটি ফেরি বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে গেছে। তবে ফেরিগুলো ওপার থেকে আবার আসবে কি-না তা নিশ্চিত নই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ