শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

শারীরিকভাবে স্থিতিশীল খালেদা জিয়া: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নেওয়ার পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৪ আগস্ট) বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, তার কোনো খারাপ কিছু হয়নি। তিনি টিকা এক ডোজ নিয়েছেন। আবার দ্বিতীয় ডোজ নেবেন।

গত ১৯ জুলাই শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে গিয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানি মর্ডানার তৈরি করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সে হিসেবে আগামী ১৯ অগাস্ট তার দ্বিতীয় ডোজ নেওয়ার তারিখ রয়েছে বলে জানান মির্জা ফখরুল।

গত ১০ এপ্রিল খালেদা জিয়া নিজের গুলশানের বাসা ফিরাজায় করোনায় আক্রান্ত হন। পোস্ট কোভিড জটিলতার চিকিৎসার জন্য গত ২৭ এপ্রিল তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। ৫৪ দিন চিকিৎসা শেষে ১৯ জুন আবার গুলশানের বাসায় ফেরেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ