রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

ফিলিস্তিনের ২৩ টন চকলেট জব্দ করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় নেওয়ার পথে ২৩ টন চকলেট বার জব্দ করেছে ইসরাইল। ইসরাইলের অভিযোগ, এসব চকলেট বিক্রির অর্থ থেকে হামাসকে সহায়তা দেওয়া হতে পারে।

ইসরায়েলের গণমাধ্যম সোমবার এ তথ্য জানায়। খবর মিডল ইস্ট আইয়ের।

খবরে বলা হয়, মিসর থেকে নিতজানা সীমান্ত ক্রসিং হয়ে এসব চকলেট আনা হয়। পরে তা ইসরাইলের নিরাপত্তা কর্মকর্তা আটক করে।

এর পর ইসরাইলের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ, সন্ত্রাসবিরোধী অর্থায়নবিষয়ক জাতীয় ব্যুরো, কর কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত করে দেখে, এসব পণ্য গাজায় নেওয়া হচ্ছিল। এগুলো বিক্রির মাধ্যমে হামাস অর্থ আয় করত।

ইসরাইলের কর্মকর্তারা জানান, প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজের সই করা এক আদেশের ওপর ভিত্তি করে তারা চকলেটগুলো জব্দ করেন।

গাণ্টজ বলেন, ইসরাইল সবসময় হামাস যেন ভঙ্গুর অবস্থায় থাকে সে চেষ্টা চালিয়ে যাবে। যারা গাজার মানুষের যত্ন নেওয়ার পরিবর্তে সামরিক শক্তি বাড়ানোর দিকে বেশি নজর দিয়েছে। আমরা সন্ত্রাসীদের অর্থায়ন করে এমন সব নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখব। তারা যে পন্থা অবলম্বন করুক না কেন আমরা খুঁজে বের করবই।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ