শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

স্মার্টফোনে সময় নষ্ট? নিয়ন্ত্রণ যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনের উল্লেখযোগ্য সময় আমরা স্মার্টফোনের পেছনে খরচ করি। অনেক সময় এমন হয় যে– স্মার্টফোন কোথাও রেখে খুঁজে না পেলে মনটা ছটফট করে ওঠে। দৈনন্দিন বহু প্রয়োজনে আমরা স্মার্টফোন ব্যবহার করি, যেমন–যোগাযোগ রক্ষা, খবর দেখা, রিসার্চ, পড়ালেখা ইত্যাদি। কিন্তু এটাও সত্য যে প্রয়োজনের ফাঁকে অপ্রয়োজনীয় কাজেও আমরা স্মার্টফোনে সময় নষ্ট করি।

এই প্রবণতা কমাতে ব্যবহারবিধির ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। স্ক্রিন টাইম বা স্মার্টফোনে কোন কাজে কতক্ষণ সময় খরচ হয়েছে, এটা নিয়মিত হিসাব বা মূল্যায়ন করতে হবে। এছাড়া, কেবল নিজের ক্ষেত্রেই না, সন্তানের কাছে কোনো কারণে স্মার্টফোন দিলে সে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করছে কিনা, সেটাও জেনে নেয়ার দরকার পড়ে।

সন্তানদের বেলায় স্মার্টফোনের এক্সেস সীমিত করে দিতেও চান অনেকে। এসব কাজে অ্যানড্রয়েড স্মার্টফোনে সবচেয়ে কার্যকর ফিচার হচ্ছে ‘ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল’। সেটিংস অপশনে গেলেই পাওয়া যাবে ফিচারটি। নিজেদের ইচ্ছামতো সেটিংস ঠিক করে নিলেই হলো!

প্যরেন্টাল কন্ট্রোলের মাধ্যমে যে কোনো অ্যাপ সীমাবদ্ধ করা কিংবা কনটেন্ট ফিল্টার করে দেয়া সম্ভব। এছাড়া কোন কাজে কতক্ষণ খরচ করা হলো, যেটাও জানা যাবে। সূত্র: টেক শহর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ