শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

চোর নিয়ে কলরব শিল্পী সাঈদ আহমদের ভিন্ন রকম গান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: চোর। আমাদের সমাজের এক বাস্তব বিষক্রিয়ার নাম। এ বাস্তবতা নিয়ে এবার গান গেয়েছে ‘জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব’। গানে গানে তুলে ধরেছে চোরদের ঘৃণ্যরকম কার্যাবলি।

কলরবের নির্বাহী পরিচালক মুফতি সাঈদ আহমদের সুরে গানটির কথা লিখেছেন নূরুজ্জামান ফিরোজ। গানটির রেকর্ড করেছে হলি টিউন স্টুডিও।

কলরবের ইউটিউব চ্যানেল ‘হলি টিউন’ এ গতকাল পাবলিশ করা হয়েছে ভিন্ন রকম এ গান। এটি এখন পর্যন্ত ভিউ হয়েছে প্রায় ২ লক্ষ ৪২ হাজার ২৪৪। ইউটিউবে একদিনে বেশি ভিউর তালিকায় স্থান করে নিয়েছে কলরবের এ ‘চোর’ গানটিও।

এ প্রসঙ্গে কলরবের সাঈদ আহমদ আওয়ার ইসলামকে বলেন, ‘আমি একটি ভিন্ন প্রসঙ্গ থেকে গানটি গেয়েছি। আমাদের সমাজে যেভাবে চুরি বেড়েছে। মানুষের নৈতিকতার পদস্খলন ঘটেছে। আমরা গানে গানে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যেনো সবাই সচেতন হতে পারে। আমরা একটি সুন্দর সমাজ উপহার পেতে পারি।’

গানের কয়েকটি কলি এমন,
ডিম চুরি হয়,
সিম চুরি হয়,
রান্নাঘরের ভিম চুরি হয়।

No description available.

ঔষধী গাছ নিম চুরি হয়,
কাগজ গোটা রীম চুরি হয়,
আর চুরি হয়
তোমার আমার কাব্যকথার থিম।
এসব দেখে
আমরা মানুষ খাচ্ছি রে হিমশিম।

No description available.

গানটিতে অভিনয় করেছেন কলরবের সিনিয়র শিল্পীরা। গানটি দেখতে ক্লিক করুন এখানে

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ