বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

মেসেঞ্জার অ্যাপ না খুলেও দেয়া যাবে কল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন ফিচার নিয়ে প্রতিনিয়তই পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এবার মেসেঞ্জার না খুলেই ভয়েস ও ভিডিও কলের সুবিধা নিয়ে আসছে ফেসবুক। তবে এটি এখনও ট্রায়াল পর্যায়ে আছে।

এ সুবিধা সবার জন্য কার্যকর করা হলে ফেসবুকের মূল অ্যাপ থেকেই কল করা যাবে। আলাদা করে মেসেঞ্জার খোলার প্রয়োজন হবে না।

বহু আগেই ফেসবুকের মূল অ্যাপ থেকে মেসেঞ্জারকে আলাদা করে ফেলে ফেসবুক। এর ফলে ফেসবুক ব্যবহারকারীদের মেসেজ ও ভিডিও কল দেওয়ার জন্য আলাদা অ্যাপ ডাউনলোড করতে হতো।

ফেসবুক গত সেপ্টেম্বরে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের সুবিধাগুলোর মধ্যে সমন্বয় করে। এতে গ্রাহকরা দুই অ্যাপ ডাউনলোড না করলেও মেসেজ, ভিডিও কল করার সুবিধা পান।

ফেসবুকের এক মুখপাত্র সোমবার জানিয়েছেন, মূল অ্যাপে কলের সুবিধা নিয়ে আসলেও মেসেজিং, অডিও ও ভিডিও কলের সব সুবিধা পেতে মেসেঞ্জারেও থাকতে হবে ব্যবহারকারীদের। সূত্র: গ্যাজেট ৩৬০

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ