শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

নিজ বাড়ির রাস্তা যুক্ত করুন গুগল ম্যাপে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ব্যবহারকারীদের জন্য নতুন আকর্ষণীয় ফিচার নিয়ে এল টেক জায়ান্ট কোম্পানি গুগল। গুগল ম্যাপে আপনি চাইলেই আপনার বাসার রাস্তা নিজেই যোগ করতে পারবেন।

গুগল ম্যাপের নতুন এই ফিচারের মাধ্যমে যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা একে তার নামকরণ পর্যন্ত করতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, রাস্তার ভুল নাম সংশোধন, ভুল রাস্তা ম্যাপ থেকে মুছে দেওয়া বা রাস্তার স্থান পরিবর্তন করার মতো একাধিক সুবিধা মিলবে নতুন এই ফিচারে।

গুগলের একটি ব্লগ পোস্ট অনুযায়ী, নতুন এই ফিচার ‘ড্রয়িং’ অপশন হিসেবে থাকবে যা একেবারে মাইক্রোসফট পেইন্টের লাইন টুলের মতো।

গুগল জানায়, ম্যাপে রাস্তা যোগ করতে হলে ব্যবহারকারীদের একটি পিন ড্রপ করে সেই রাস্তা বরাবর পিন ড্র্যাগ করে সংশ্লিষ্ট নাম দিয়ে সাবমিট করতে পারবে। মানুষের সুবিধার্থেই এই পদক্ষেপ বলে জানিয়েছে গুগল।

তবে এক্ষেত্রে গুগলের পক্ষ থেকে বেশকিছু গাইডলাইনস মেনে চলতে হবে ইউজারদের। আদৌ সঠিক রাস্তা যোগ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে গুগল। ইচ্ছাকৃত হয়রানির জন্য রাস্তা সংযোগ হলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

সর্বোপরি রাস্তা যোগ করার পর তা ৭ দিন রিভিউ করবে গুগল। পাশাপাশি, ‘ফটো আপডেটস’ নামে আরও একটি নতুন ফিচার নিয়ে আসছে গুগল। এই ফিচারে যেকোন স্থানের ফটো অ্যাড করে তার বিষয়ে ছোট করে রিভিউও লেখা যাবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ