শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

প্যাকেজের নামে গ্রাহকের পকেট কাটছে অপারেটরগুলো: অভিযোগ টিক্যাবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অত্যন্ত চাতুরতার সঙ্গে বিভিন্ন ধরনের লোভনীয় ইন্টারনেট প্যাকেজের ফাঁদে ফেলে দেশের মোবাইল অপারেটরগুলো সাধারণ গ্রাহকদের পকেট কাটছে বলে অভিযোগ করেছে টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)।

রোববার (৫ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেছেন টিক্যাবের আহ্বায়ক মুর্শিদুল হক।

তিনি বলেন, আমরা মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলোর ইন্টারনেট প্যাকেজগুলো পর্যালোচনা করে দেখতে পেয়েছি তারা নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ বিক্রি করছে।

গ্রামীণফোন- জি৫, হইচই, বায়োস্কোপ, স্কাইপি, জুম, টিমস, ডুয়ো, সোশ্যাল প্যাক, ইউটিউব, টিকটক, জিপি মিউজিক। বাংলালিংক- টফি অ্যাপ, ফেসবুক, ইমো, ইউটিউব, বিপ, স্টুডেন্ট প্যাক, রবি- সোশ্যাল, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, জুম, টিমস, টিকটক, গুগল ক্লাসরুম, স্কাইপ, ইমো। টেলিটক- শুধুমাত্র বিভিন্ন অ্যাপের জন্য এবং এয়ারটেল- লাইকি, ফেসবুক ম্যাসেঞ্জার, গুগল ক্লাসরুম ইত্যাদি অ্যাপস শুধু ব্রাউজ করার শর্তে ইন্টারনেট প্যাকেজ বিক্রি করছে।

এতে করে অনেক গ্রাহক প্যাকেজের ডিটেইলস না জেনে লোভনীয় অফারের ফাঁদে পড়ে প্যাকেজ নিলেও দেখা যাচ্ছে নির্দিষ্ট অ্যাপ ছাড়া ইন্টারনেট কাজ করছে না। ফলে তা অনেকাংশে অব্যবহৃত থাকা অবস্থাতেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আবার অনেকে জেনে প্যাকেজ নিলেও পুরো প্যাকেজ ব্যবহারের আগেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ফলে বেশির ভাগ ক্ষেত্রে পুরোপুরি ব্যবহার না করেই গ্রাহকদের সম্পূর্ণ প্যাকেজের টাকা পরিশোধ করতে হচ্ছে।

মুর্শিদুল হক বলেন, অপারেটরগুলো ফোর-জি ডাটা প্যাকেজ বিক্রি করছে কিন্তু গ্রাহকরা ফোর-জি নেটওয়ার্কই পাচ্ছে না। অনেক গ্রাহক হ্যান্ডসেট ফোর-জি না হলেও ভুলবশত ফোর-জি ডাটা কিনে ফেলছেন। আবার ফোর-জি হ্যান্ডসেট হলেও গ্রামাঞ্চলে ফোর-জি নেটওয়ার্ক ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। আবার শহরাঞ্চলেও অনেক বাসার ভেতরে মিলছে না ফোর-জি নেটওয়ার্ক। ডাটা প্যাকেজটি বাধ্যতামূলক ফোর-জি হওয়ায় দেখা যাচ্ছে গ্রাহকরা তা ব্যবহার করতে পারছেন না। কিন্তু ব্যবহার না করেও তাদের ঠিকই প্যাকেজের পুরো অর্থ পরিশোধ করতে হচ্ছে।

টিক্যাব আহ্বায়ক বলেন, অপারেটরগুলো à¦