বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

অবশেষে আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান মনোনীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দিনের আলোচনা শেষে নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে মনোনীত করেছে আফগানিস্তানের তালেবান। দলটির জ্যেষ্ঠ নেতাদের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।

তালেবানের নেতারা বলেছেন, বুধবার নতুন সরকার ঘোষণা করা হতে পারে অথবা আরও কয়েক দিনের জন্য পিছিয়ে যেতে পারে।

তালেবানের জ্যেষ্ঠ এক নেতা দ্য নিউজ ইন্টারন্যাশনালকে বলেছেন, আমিরুল মুমিনিন শেখ হাইবাতুল্লাহ আখুন্দজাদা তালেবান নেতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে রাঈস-ই-জামহুর অথবা রাঈস-উল-ওয়াজারা অথবা আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে প্রস্তাব করেছেন।

এছাড়া মোল্লা বারাদার আখুন্দ এবং মোল্লা আব্দুস সালাম তার ডেপুটি হিসেবে কাজ করবেন। তালেবানের তিনজন নেতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের মনোনয়ন নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ বর্তমানে তালেবানের শক্তিশালী সিদ্ধান্ত-গ্রহণকারী পরিষদ রেহবারি শুরা বা নীতি-নির্ধারণী পরিষদের প্রধানের দায়িত্ব পালন করছেন। তালেবানের তীর্থস্থান হিসেবে পরিচিত কান্দাহারে জন্ম তার। তিনি প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন তিনি।

তালেবানের আরেক নেতা বলেছেন, ‘মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ ২০ বছর ধরে রেহবারি শুরার প্রধান হিসেবে কাজ করছেন এবং তালেবানের নেতাদের মধ্যে তার অনেক সুখ্যাতি রয়েছে। সামরিক প্রেক্ষাপটের পরিবর্তে একজন ধর্মীয় নেতা হিসেবে চরিত্র এবং নিষ্ঠার জন্য তিনি অধিক পরিচিত।’

তিনি বলেন, গত ২০ বছর ধরে আমিরুল মুমিনিন শেখ হাইবাতুল্লাহ আখুন্দজাদার ঘনিষ্ঠ হিসেবে কাজ করেছেন মোল্লা হাসান। তালেবানের তথ্য বলছে, আফগানিস্তানে তালেবানের আগের মেয়াদের সরকারে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছিলেন তিনি। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তারপর মোল্লা মোহাম্মদ রব্বানি আখুন্দ দেশটির প্রধানমন্ত্রী নিযুক্ত হলে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পান মোল্লা হাসান।

তালেবান বলেছে, একইভাবে হাক্কানি নেটওয়ার্কের প্রবীণ আরেকজন নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়েছে। তিনি পূ