।।মোস্তফা ওয়াদুদ।।
নিউজরুম এডিটর।।
ইন্টারনেট পুরো পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বায়নের এই যুগে জীবনের সব ক্ষেত্রে এখন ইন্টারনেটের ব্যবহার ছাড়া কল্পনা করা যায় না! খোলা আকাশের মতো ইন্টারনেটও সবার জন্য অবারিত। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ছোট-বড় বয়সের কোন বিধিনিষেধ নেই। প্রযুক্তির ব্যবহার খারাপ নয়। তবে ব্যবহারের ওপরই এর ভাল-মন্দ নির্ভর করে। ইন্টারনেটের সুফল বলে শেষ করা যাবে না। মুহূর্তের মধ্যে যোগাযোগ, তথ্য আদান-প্রদান, শিক্ষা, চিকিৎসা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে মানুষের জীবনযাপন আগের থেকে সহজ করে দিয়েছে ইন্টারনেট। ফলে পৃথিবী আগের থেকে অনেক বেশি দ্রুত এগিয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে চারপাশ।
তবে কথায় আছে, ‘প্রদীপের নিচে অন্ধকার থাকে।’ ইন্টারনেটের অপব্যবহারও মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সমাজে মন্দ লোকের অভাব নেই। ফেসবুক, ভাইবার, হোয়াটসএ্যাপ, মেসেঞ্জার, ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতে নানা কৌশলে টার্গেট ব্যক্তিদের কাছ থেকে প্রতারকচক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সমাজে অনেক ধরনের ক্ষতি ছড়াচ্ছে এ ইন্টারনেট। তবে ইন্টারনেটের ক্ষতি থেকে সমাজকে বাঁচাতে পরামর্শ দিয়েছেন দেশের তিনজন খতিব।
ইন্টারনেটের ক্ষতিগুলো চিহ্নিত করে সমাধান বের করতে হবে
মুফতি আব্দুল কাইউম সোবহানী, খতীব: সেগুনবাগিচা জামে মসজিদ
সবার আগে ইন্টারনেট থেকে সমাজ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? সমাজের তরুণ-তরুণীরা কিভাবে এর দ্বারা প্রভাবিত হচ্ছে? সে বিষয়টা বের করতে হবে। তারপর এর থেকে উত্তরোণ কিভাবে সম্ভব হবে-সে পথ খুঁজে বের করতে হবে। বিশেষত ইন্টারনেটের ক্ষতি সম্পর্কে বিশ্লেষণ করলে দেখা যায়, ইন্টারনেটে নারী ও কিশোর-কিশোরীরা হয়রানির শিকার হচ্ছে।
ইন্টারনেটের অবাধ ব্যবহারে অশ্লীলতা বাড়ছে, বাড়ছে অনলাইনে জুয়া খেলা। ইন্টারনেটের মাত্রাতিরিক্ত আসক্তিতে সামাজিক ও পারিবারিক টানাপোড়েন বাড়ছে, বাড়ছে নৈতিকতার অবক্ষয়। ইন্টারনেট আসক্তি মাদকাসক্তির মতো। মাদক যেমন একটি পরিবারকে ধ্বংস করে দেয়, ইন্টারনেটের অপব্যবহারও জীবনকে শেষ করে দেয়। নেশা, জঙ্গীবাদ, দেশদ্রোহ ও অপরাধ প্রবণতায় ইন্টারনেটকে কাজে লাগানো হচ্ছে। এসব ক্ষতিগুà