শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

খুলেছে মাদরাসা: শিক্ষার্থীদের মনোযোগী করতে যে পরামর্শ দিলেন ৩ শিক্ষাবিদ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘদিন পর খুলেছে মাদরাসা। আবারো ফিরেছে প্রাণের স্পন্দন। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সবার মাঝে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। দীর্ঘ দিন পড়াশোনা থেকে বিচ্ছিন্ন শিক্ষার্থীদের পুরোপুরি মনোযোগী করে তুলতে বিশেষ পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদেরা। দেশের শীর্ষ ৩ মাদরাসার নাজেমে তালিমাতের কথা বলে শিক্ষা পরামর্শ তুলে ধরেছেন আওয়ার ইসলামের প্রতিবেদক নুরুদ্দীন তাসলিম


 বিভিন্ন শিক্ষা পরামর্শের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করা: 

 মুফতি আশরাফুজ্জামান: নাজেমে তালিমাত,জামিয়া রাহমানিয়া আরাবিয়া।

জামিয়া রাহমানিয়া আরাবিয়ার নাজেমে তালিমাত (শিক্ষাসচিব) মুফতি আশরাফুজ্জামান বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনায় পুরোপুরি মনোযোগী করে তুলতে শুরুতেই ইজতেমায়ীভাবে এবং ক্লাস শুরুর দিনগুলোতে তাদের বিশেষ নসিহত করা যেতে পারে। এছাড়া ক্লাসেও শিক্ষকরা ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা পরামর্শ দিতে পারেন। এতে করে পড়াশোনার জন্য তাদের মনোযোগ  পুরোপুরি প্রস্তুত হবে- বলছিলেন তিনি।

[caption id="" align="aligncenter" width="279"]May be an image of book এই বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার অনন্য বই সম্পর্কে জানতে ছবিতে ক্লিক করুন।[/caption]

দরস-তাদরিসের বাইরে কোন ধরনের ব্যস্ততা না রাখা:

মুফতি মকবুল হোসাইন কাসেমী: নাজেমে তালিমাত,জামিয়া মাদানিয়া বারিধারা।

রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারার শিক্ষা সচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী বলেছেন, দীর্ঘ দিন বন্ধ থাকার পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, লম্বা ছুটি কাটিয়েছেন শিক্ষার্থীরা। সামনের দিনগুলোতে যেন সময় কোনভাবে নষ্ট না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা উচিত। দরস-তাদরিসের বাইরে কোন ধরনের ব্যস্ততা না রাখে এবং শিক্ষা কার্যক্রমেই পুরো সময় ব্যয় করা পরামর্শ দিয়েছেন  তিনি।

 

স্বাস্থ্যের  প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আগের থেকে বেশি মেহনত করা: 

মুফতী হেমায়েতুল্লাহ: নাজেমে তালিমাত,জামিয়া কারিমিয়া রামপুরা।

এদিকে রাজধানীর জামিয়া কারিমিয়া রামপূরার নাজেমে তালিমাত (শিক্ষাসচিব) মুফতী হেমায়েতুল্লাহ বলছেন,  দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরেছেন শিক্ষার্থীরা, যেহেতু শিক্ষাবর্ষের মোটামুটি একটা সময় পার হয়ে গেছে তাই, মাদ্রাসায় ফিরে শিক্ষার্থীদের পড়াশোনায় পুরোপুরি মনোযোগী হয়ে যাওয়া উচিত, আগে পড়াশোনায় ৫ ঘন্টা সময় দিল এখন তা বাড়িয়ে ৭ ঘন্টা করা কর্তব্য। এতে করে দীর্ঘদিনের ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন তিনি।

[caption id="" align="aligncenter" width="343"]May be an image of book and text এই বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার অনন্য বই সম্পর্কে জানতে ছবিতে ক্লিক করুন।[/caption]

তবে সবকিছুর আগে নিজের স্বাস্থ্য ও সুস্থতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন মুফতী হেমায়েতুল্লাহ।

এএ/কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ