বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

৬০এর দশকের সবচেয়ে জনপ্রিয় মুসলিম লেখক সৈয়দ মুজতবা আলীর ১০টি মজার ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর সিলেটের করিমগঞ্জে জন্মেছিলেন বাংলার রসিকরাজ সৈয়দ মুজতবা আলী। চলুন জেনে আসি তাঁর মজার জীবন থেকে 'অনেক মজার' দশটি ঘটনা।

এক- সৈয়দ মুজতবা আলী তখন বেশ বিখ্যাত লেখক। প্রতিদিনই তাঁর দর্শন লাভ করতে ভক্তরা বাসায় এসে হাজির হয়। একদিন এক ভক্ত মুজতবা আলীর কাছে জানতে চাইলেন, তিনি কোন বই কী অবস্থায় লিখেছেন। মুজতবা আলী যতই এড়িয়ে যেতে চান, ততই তিনি নাছোড়বান্দা।

শেষে মুজতবা আলী সরাসরি উত্তর না দিয়ে বললেন, 'দেখো, সুইস মনস্তত্ত্ববিদ কার্ল গুসতাফ জাং একদা তাঁর ডায়েরিতে লিখে রেখেছিলেন, কিছু লোক আমাকে জিজ্ঞেস করে, আমি কীভাবে লিখি। এ ব্যাপারে আমাকে একটা কথা বলতেই হয়, কেউ চাইলে তাকে আমরা আমাদের সন্তানগুলো দেখাতে পারি, কিন্তু সন্তানগুলো উৎপাদনের পদ্ধতি দেখাতে পারি না।'

দুই- সৈয়দ মুজতবা আলীর সেন্স অব হিউমার ছিল ভয়াবহ। তেমনই একটা ঘটনা- জার্মানিতে এক জাহাজে চড়েছেন উনি। জাহাজে স্কুলের মেয়েদের একটি বনভোজন দলও যাচ্ছে। সোনালি চুল, নীল চোখের এক মিষ্টি মেয়ে বারবার মুজতবা আলীর দিকে তাকাচ্ছে। মুজতবা আলী বেশ বিব্রতবোধ করছেন। জাহাজ থামার আগে আগে মেয়েটি এসে মুজতবা আলীর পথ আগলে বলে, ‘আমাকে সত্যি কথা বলে যাবে হানি?’

ধক করে উঠল মুজতবা আলীর বুক। বললেন, ‘বলো ছোট্ট মেয়ে, কী জানতে চাও?’ মেয়েটি বলল, ‘তুমি চুলে কী রং লাগাও?’ হেসে মুজতবা বললেন, ‘আমার চুল ন্যাচারালিই কালো।’ মেয়ে বলে, 'মিথ্যুক! লুকাচ্ছ। যদি না বলো, আমি মিসকে বলে দেব যে তুমি আমার সঙ্গে ফ্লার্ট করছিলে।'

কাঁপন ধরে গেল মুজতবার। বুদ্ধি আঁটলেন। চট করে শার্টের বোতাম খুলে বললেন, 'দেখো, আমার বুকের চুলও কালো। বুকের চুল কেউ কালার করে?' মেয়েটি এবার বিশ্বাস করল। অবাক হয়ে তাকিয়ে ‘ইউ আর সো বিউটিফুল’ বলে দৌড়ে উধাও হয়ে গেল।

তিন- মুজতবা আলীর ব্যক্তিগত চিকিৎসক মোহম্মদ আবদুল ওয়ালী একবার কলকাতার নামকরা কলেজের প্রাণিবিদ্যার এক অধ্যাপককে নিয়ে গিয়েছিলেন তাঁর সঙ্গে পরিচয় করাতে। অধ্যাপককে দেখে মুজতবা আলীর জিজ্ঞাসা, 'হঠাৎ এখানে এসে হাজির কেন?'

এমন জিজ্ঞাসায় অধ্যাপক একটু জড়সড়।
ডাক্তার জানান, 'পরিচিত হওয়ার আগ্রহে এসেছেন।'
আলী à