করোনাসহ দেশের বর্তমান পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে মাঠের কার্যক্রমে দেখা যায়নি রাজনৈতিক দলগুলোকে। বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার কমছে। সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে ইসলামী রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের কার্যক্রম কতটা সক্রিয় হবে? কিভাবে পরিচালিত হতে পারে সামনের দিনের কার্যক্রম, এ বিষয়ে কী ভাবছেন ইসলামী রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলরা। এ নিয়ে বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলে আজকের প্রতিবেদনটি সাজিয়েছেন আওয়ার ইসলামের প্রতিবেদক নুরুদ্দীন তাসলিম।
পরিস্থিতির সাথে খাপ খাইয়ে প্রতিবন্ধকতাকে সাথে নিয়েই কাজ চালিয়ে যেতে হবে:
মাওলানা গাজী আতাউর রহমান: যুগ্ম-মহাসচিব; ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আওয়ার ইসলামকে বলেছেন, করোনা কিংবা স্বাভাবিক; কোন পরিস্থিতিতেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো স্বাধীন ও স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এমন পরিস্থিতিতে ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতিকূলতা আরো বেশি।
তবে তার মতে, ‘বর্তমানে ইসলামী রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ হলো, জনসম্পৃক্ততা তৈরি করা। জনগণকে ধর্মভিত্তিক দলগুলোর সাথে বেশি বেশি সম্পৃক্ত করা’।
’আমাদের রাজনৈতিক দলগুলোর মাঝে মাদরাসার ছাত্র-শিক্ষকদের মাধ্যমে ইসলামী দলগুলো সংগঠিত করার এক ধরণের প্রবণতা রয়েছে, আমাদেরকে তা থেকে বেরিয়ে আসতে হবে, এই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে সর্বস্তরের মানুষকে দলীয় কার্যক্রম-এর সাথে জড়ানো না গেলে ইসলামী সংগঠনগুলো বারবার হোঁচট খাবে’ -বলছিলেন মাওলানা গাজী আতাউর রহমান।
করোনা পরবর্তী পরিস্থিতিতে ইসলামী দলগুলোর কার্যক্রম কতটা মাঠে গড়াবে এ বিষয়ে তিনি বলছেন, প্রত্যেকটি দল তাদের পলিসি অনুযায়ী কাজ করার চেষ্টা করবে, মাঠ পর্যায়ে কে কতটা সক্রিয় থাকবেন, তা সামনের দিনগুলোতে সবার কার্যক্রম দেখে বোঝা যাবে।
‘করোনার সময়ে যখন সবকিছু এক রকম স্থবির ছিল; তখনও ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ, অসহায় ও দুস্থ-গরিব মানুষের পাশে ত্রাণ বিতরণ করেছে। করোনায় আক্রান্ত হয়ে মৃতà¦