শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

আরবি নিউজ অনুবাদ শেখার অনবদ্য বই ‘মিডিয়া আরবি শিখি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: কোরআন-হাদিস চর্চার পাশাপাশি আরবি শিক্ষার্থীদের মধ্যে ইদানিং আরবি পত্র-পত্রিকা পাঠ ও সেখান থেকে নিউজ অনুবাদের আগ্রহ আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। সে লক্ষে ইতিপূর্বে বাজারে এসেছে বেশ কয়েকটি ‘অনুবাদ শেখার আরবি-বাংলা বই’। সেগুলো থেকে শিক্ষার্থীরা যথাসম্ভব উপকৃতও হয়েছে।

কিন্তু এরইমধ্যে আরবি থেকে বাংলায় নিউজ অনুবাদের জন্য নতুন আরেকটি বই প্রকাশিত হয়েছে। দেশের তরুণ আলেম ও আরবি ভাষাবিদ মাওলানা শফিকুল ইসলাম আল ইমদাদী লিখিত এ বইয়ের নাম ‘মিডিয়া আরবি শিখি’।

বইটি প্রকাশের আগে তাতে থাকা প্রতিটি নিউজ লেখকের ফেসবুকে দেওয়া হত, তখন থেকেই আরবি নিউজ অনুবাদের সঙ্গে সম্পৃক্ত তরুণরা তাকে একটি বই করার আহবান জানান। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই মাওলানা শফিকুল ইসলাম আল ইমদাদীর ‘মিডিয়া আরবি শিখি’-এর জন্ম।

নিউজ অনুবাদের সঙ্গে সম্পৃক্ত একাধিক তরুণ বইটি সম্পর্কে জানিয়েছেন, আগের বইগুলোর চেয়ে এটি বেশ সহজ ও সাবলীল। অধিক প্রয়োজনীয় ও তুলনামূলক সহজ নিউজগুলো পূর্ণাঙ্গ অনুবাদের পাশাপাশি শব্দে শব্দেও অনুবাদ করা হয়েছে, যা অনুবাদের একজন প্রাথমিক শিক্ষার্থীর জন্য খুবই উপকারী ও ফলদায়ক হবে। সে হিসেবে এ পর্যন্ত বাংলায় রচিত অনুবাদের অন্যান্য বইয়ের চেয়ে এটি অনন্য ও অনবদ্য।

বইটি প্রকাশ করেছে মাকতাবাতুত দাওয়াহ। ২৩৪ পৃষ্ঠার বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। মাকতাবাতুত দাওয়ার পাশাপাশি মাওলানা শফিকুল ইসলাম আল ইমদাদী পরিচালিত রাজধানীর জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী (রহ.) ঢাকা-এর অফিস ও বাংলাবাজার থেকে বইটি সংগ্রহ করা যাবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ