বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘২০ দিনের মধ্যে স্কুলশিক্ষার্থীদের ফাইজার টিকা দেয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেয়া ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমেরিকার ফাইজার টিকা দেয়া হবে স্কুলগামী শিক্ষার্থীদের। এর জন্য আমরা কাজ করছি।

শনিবার দুপুরে পৌর ভবনে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলে মৃত্যু ও সংক্রমণের হার কমে গেছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই বাস, ট্রেন, শিল্পকারখানা খুলেছে। অর্থনীতির চাকা সচল রয়েছে। মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। করোনা নিয়ন্ত্রণ এমনে এমনে হয়নি। এর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের কাজ করতে হয়েছে।

জাহিদ মালেক আরো বলেন, যুক্তরাজ্য বাংলাদেশসহ পৃথিবীর ৮টি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল। তবে সেখানে আমাদের দেশের নাম এখন আর নেই। সেই লাল তালিকা থেকে বাংলাদেশের বাদ দিয়েছে। এটা আমাদের দেশের জন্য সুখবর।

দেশে এ পর্যন্ত আড়াই কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর মধ্যে দেড় কোটি মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। চীন থেকে ছয় কোটি টিকা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই টিকার দাম সাড়ে তিন হাজার কোটি টাকা, যা আমরা অর্ডার দিয়েছি। আমরা বিশ্বস্বাস্থ্য সংস্থার সাথে আরো ১০ কোটি টিকা আনারর জন্য চুক্তি করেছি। এর দাম সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাত্র ১৫ দিনের ব্যবধানে এই টিকার অর্ডার দিতে পেরেছি।

এখনো অনেক দেশ টিকা দিতে পারেনি মন্তব্য করে জাহিদ মালেক বলেন, টিকা দিতে পারেনি বলে মিলেশিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই। থাইল্যান্ডের সরকার প্রধানেরও অবস্থা নাজুক।

পৌর মেয়র মো: রমজান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ