শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, কী জানানো হবে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, খুলল বাঁধের ১৬টি গেট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য জানালো বোর্ড আধিপত্য বিস্তার নিয়ে ২জনকে কু‌পিয়ে হত্যা শুরু হতে যাচ্ছে খিদমাতুল ইসলাম পরিষদের ‘দাওয়া ক্যাম্পেইন-২০২৬’

নোয়াখালীতে সিল মারার সময় ৬ নির্বাচন কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর হাতিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত চার সহকারী প্রিসাইডিং ও দুই পোলিং এজেন্টকে আটক করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবৈধভাবে কয়েকটি প্রতীকে সিল মারার সময় তাদের আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী ও হাফিজুল হক।

আটককৃত চার সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হলেন- চর ঈশ্বর ইউনিয়নের হাতিয়া মডেল পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত হরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান ও চৌমুহনী আরাফিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সহকারী মৌলভি মো. বেলায়েত হোসেন; জাহাজমারা ইউনিয়নের হাজী মোজাম্মেল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ রাব্বি ও পশ্চিম সোনাদিয়া আবদুল মতিন পন্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিক উল্লাহ। একই কেন্দ্র থেকে আটক দুই পোলিং এজেন্ট হলেন, দক্ষিণ নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুন্নী বেগম ও মধ্য মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আক্তার।

রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম জানান, সোমবার দুপুরে চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিয়া মডেল পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন প্রতীকে সিল মারার সময় দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, এ বিষয়ে নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে। তারা যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপর রিটার্নিং কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দুপুরে হাজী মোজাম্মেল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুই সহকারী প্রিসাইডিং ও দুই পোলিং এজেন্টকে অবৈধভাবে ব্যালট পেপারে প্রতীকে সিল মারার সময় আটক করে পুলিশে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী ও হাফিজুল হক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ