বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

উম্মতে মুসলিমার চেতনার বাতিঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুহাম্মাদ মাসউদুর রহমান।।

‘জীবনের যাত্রা পথে
হাজারও যাত্রী চড়ে,
কার পরিচয় বা কে রাখে
তারাই শুধু মনে থাকে।’

কালের আবর্তনে, আর সময়ের ঘূর্ণায়মান চাকায় ঘুরে কত ঘটনা, কত ইতিহাস, কত ব্যাক্তিত্ব স্বৃতির অতল গহীনে হারিয়ে যায়; কঠিন বাস্তবতা নতুনের হাতছানি পুরাতনকে বারে বারে ঠেলে দেয় পশ্চাতে। তবুও কিছু নাম, কিছু মানুষ স্বৃতির কুঠুরিতে থেকেও বারে বারে নাড়া দেয়। ইতিহাসের পাতা থেকে ক্ষণে ক্ষণে মানসপটে উদিত হয়। চলার গতি পথ রুদ্ধ করে দেয় অব্যকÍ বেদনা। হৃদয়ে রক্তক্ষরণ হয় বিরহ ব্যাথায়। সঞ্জীবনী সুধা নিয়ে সামনে চলার প্রেরণা যোগায়।

ইতিহাসের এমনি চলমান ধারায় সর্বদায় ভেসে উঠে যে সুন্দর অবয়বখানা, সময়ের হাজারো আবর্তন যাকে মুছে দিতে পারেনা অন্তর থেকে, ক্ষণিকের তরেও ভুলা যায় না যার অপরুপ স্বৃতি। মূহুর্তে মূহুর্তে ঢেও তোলে হৃদয় দরিয়ায়।

সেই মহান ব্যাক্তিত্বটি হচ্ছেন সময়ের এক ক্ষণজন্মা এক মহাপুরুষ, হেরার রাজ তোরণ থেকে বিচ্ছুরিত ইলমে ওহীর অন্যতম ধারক, নববী কাননের ফুটনÍ গোলাপ, হাবিবী বাগানের সেরা সৌন্দর্য, উপমহাদেশের শ্রেষ্ঠ শিক্ষক শায়খুল ইসলাম আল্লামা মুফতি আহমাদ শফী সাহেব (রহ:)(জন্ম-১৯১৬-মৃত্যু-১৮/০৯/২০২০)

“কিয়ামত পর্যন্ত সর্বদাই আমার উম্মতের একদল লোক দীনে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। তিরস্কারকারীদের তিরস্কার তাদের কোন ক্ষতি করতে পারবেনা।,, মহানবী সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এ বাণী অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হতে থাকবে। তারা হলেন হক ও হক্কানিয়াতের পতাকাবাহী জামাত এবং তাদের অনুসারীরা। তারা নাজাত প্রাপ্ত হবেন প্রতিদান দিবসে।

কাল-পরিক্রমার বাকে বাকে দাড়িয়ে তারাই করেছেন এ উম্মতের দরদভরা রাহনুমায়ি। চিৎকার করে ডেকেছেন লোকদেরকে রহমান আল্লাহর দয়ার দিকে। কেদেছেন জার জার হয়ে মানুষের কল্যাণ চিন্তায় অহর্নিশি।

বলেছেন সদাসর্বদা আল্লাহ ও তার রাসূলের মধুময় বাণী। পার্থিব লোভ-লালসা, ভয়-ভীতি ও কারো চোখ রাঙ্গানী তাদেরকে করতে পারেনি ক্ষণিকের জন্যও বিচ্যুত। অমানিশার ঘোর অন্ধকারে দাড়িয়ে ও সুউচ্চ কণ্ঠে ঘোষণা করেছেন, أينقص الدين وأنا حيّ (দীনের ক্ষতি হবে আর আমি জীবিত থাকব এটা হতে পারেনা।) তারা হলেন সাহাবা, তাবেইন, তাবে তাবেইন, আইম¥ায়ে মুজতাহিদিন, মুজাদ্দিদিন, মুহাদ্দিসিন, ফুকাহা, ও উলামায়ে কেরামের সুমহান জামাত।

তাদের অক্