তারান্নুম ইসলাম।।
গোপালগঞ্জ>
সবার জীবনে আনন্দের কিছু মুহূর্ত আসে। যে আনন্দ মুহূর্তের স্মৃতি কখনো ভুলা যায়না। ঠিক তেমনিভাবে কিছু কষ্টের মুহূর্ত আসে যার স্মৃতি ও কোনদিন ভুলা যায় না। কিছু পাওয়ার আনন্দ থাকে যা ব্যক্ত করা যায় না। কিছু না পাওয়ার কষ্ট থাকে যা কখনও বোঝানো যায় না।
না জানা আমার এই মনে বারে বারে প্রশ্ন জাগে আমার জীবনে আনন্দ আর পাওয়া টাই বেশি? নাকি কষ্ট আর না পাওয়াটাই বেশি? তবুও যেন জীবনের হিসাবের খাতা মিলাতে পারিনা। আর উত্তরও আমার জানা হয়না।
তখন মাঝে মাঝে মনে হয় এত উত্তর মিলিয়ে কি হবে? আমি তো খারাপ নেই। একরকম চলে যাচ্ছে! ভালো আছি। কিন্তু তারা? তারা কেমন আছে? যারা ওই ছোট্ট খুপরিতে রাত কাটাচ্ছে, দিনের পর দিন পার করছে, বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে অসহায়ভাবে।
না খেয়ে না পরে জীবন পার করছে, ব্যস্ত এই শহরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, তখনের ওই অবসর সময়টুকু তারা কি আমার মত বসে বসে নেয়ামতের তৃপ্তির ঢেকুর তুলে এই সৌখিন ভাবনা ভাবছে যে আমি কেমন আছি ? নাকি ভাবছে এর পরের বেলার আহার কি হবে,?
আমরা নিজেদের মতো নিজেরা ভালো থাকতে চেষ্টা করি, তাদের নিয়ে একটু ভাবার সময়ও আমাদের হয় না। তাদের এই অসহায় দৃষ্টি আমাদের দিকে পড়লেও যেন আমরা বিরক্ত বোধ করি। বিরক্ত ভঙ্গিতে মুখ ফিরিয়ে নেই। শুধু আমরা ভালো থাকতে চাই আমাদের মত করে।
তাদের ওই দুঃখের কথা ভাববার ফুরসত ও আমাদের নেই। ভাবতে গেলে বোধ হয় আমরাও ওই দুঃখের ভাগিদার হয়ে যাব আজ। আমাদের ভাবনা এমন,আহ কতই না সুন্দর আমাদের বিবেক!! অতীতের স্মৃতির পাতায় লেখা ছোট্ট একটি ঘটনা মনে পড়ছে।
বছর পাঁচেক আগের কথা। আম্মুর সাথে নানু বাড়িতে যাচ্ছিলাম। মাঝে এক জায়গায় দশ মিনিট এর জন্য বাস থামলো। এক অসহায় ব্যক্তি উঠলো বাসে। সবার থেকে কিছু পাওয়ার আশায়। দুই-একজন পাঁচ দশ টাকা করে দিল। এক ভদ্রলোক গাড়ি থেকে নামার জন্য উঠে দাঁড়ালো!
ঐ লোকটির সাথে হালকা একটু ধাক্কা লাগলে অসহায় লোকটি মৃদু হেসে দিল। ভদ্র লোকটি রাগমূর্তি হয়ে চিৎকার করে বলে উঠল। এখানে কি চান? দেখছো না নামবো। সড়ে দাঁড়াও এখান থেকে। আমি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ছিলাম।
লোকটার এমন অপ্রত্যাশিত চিৎকারে ফিরে তাকালাম। দেখি শার্ট থেকে বোধহয় ময়লা ঝাড়ছে। অসহায় লোকটার অপরাধ এতোটুকুই, à