মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম

দেড় বছর পর খুলল ঢাবির গ্রন্থাগার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আজ রবিবার থেকে খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারগুলো। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরানোর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগীয় বা ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরিগুলো খুলে দেওয়া হলো।

আজ সকাল ১০টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দেখা যায়, কঠোর স্বাস্থ্যবিধি মেনে লাইব্রেরিতে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন ঢাবির প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিযামুল হক ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী প্রমুখ।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এখন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লাইব্রেরিগুলো খোলা থাকবে।

যেসব শিক্ষার্থী অন্তত কোভিড ১৯-এর প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা স্বাস্থ্যবিধি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে টিকা গ্রহণের সনদ, বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে লাইব্রেরিগুলো ব্যবহার করতে পারছেন।

তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. নাসিরুদ্দিন মুন্সী বলেন, শিক্ষার্থীদের হাত ধোয়ার জন্য লাইব্রেরির বাইরে বেসিন, হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার রাখা হয়েছে। সরকারি যে স্বাস্থ্যবিধি আছে, তা মেনে শিক্ষার্থীদের লাইব্রেরিতে আসতে হবে। স্নাতকোত্তর সম্পন্ন করা কোনো শিক্ষার্থী গ্রন্থাগার ব্যবহার করতে পারবেন না।

এনটি