নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মহিলা ইউনিটের ২০২৭-২৮ সেশনের ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে মারকাজ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন ও শপথ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, সভ্যতা নির্মাণে নারীর ভূমিকা প্রধান। মানবশিশুর মানসিকতা গঠনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব নারীর ওপর নির্ভরশীল। তাই নারীর অবদান অনুযায়ী তাঁদের মূল্যায়ন করতে হবে। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের আলোকে নারীর সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে পশ্চিমা চিন্তাধারার আলোকে নারীর অধিকার, সম্মান ও মর্যাদা নির্ধারণ করা হচ্ছে। এর ফলে নারীদের ইতিহাসের সবচেয়ে খারাপ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং তাঁদের নিরাপত্তা শূন্যের কোঠায় নেমে এসেছে। এ পরিস্থিতির পরিবর্তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা ইউনিটকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের পর আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যরা শপথ নেন।
নতুন কমিটিতে সভানেত্রী হয়েছেন মিসেস সালেহা মারজান। সহসভানেত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতী আফরোজা জান্নাত, মিসেস রাজিয়া বেগম ও মিসেস জান্নাতুল ফেরদৌস। সম্পাদিকা হয়েছেন সৈয়দা বুশরা সিদ্দিকা এবং সহসম্পাদিকা মিসেস তাহেরা।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সাংগঠনিক সম্পাদিকা মিসেস সালমা আক্তার, ছাত্রী সংগঠন পরিচালিকা সোনিয়া আক্তার, বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রী সংগঠন পরিচালিকা মোসাম্মাৎ জুয়েনা আক্তার, কওমি মাদরাসা শাখার ছাত্রী সংগঠন পরিচালিকা হালিমাতুস সাদিয়া এবং আলিয়া মাদরাসা শাখার ছাত্রী সংগঠন পরিচালিকা হুমায়রা শরীফ।
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদিকা মিসেস আছমা বেগম, প্রশিক্ষণ সম্পাদিকা সুমাইয়া আক্তার ফেরদৌসী, দপ্তর সম্পাদিকা আছিয়া ঝুমা, অর্থ সম্পাদিকা খাদিজাতুল কুবরা, প্রচার ও দাওয়াহ সম্পাদিকা মোসাম্মাৎ তাহেরা বেগম, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদিকা মনিকা আক্তার এবং প্রচার ও দাওয়াহ সম্পাদিকা সানজিদা আক্তার।
এ ছাড়া সহদপ্তর সম্পাদিকা ফারজাহান আক্তার, সহঅর্থ সম্পাদিকা তাসলীম সিদ্দিকা এবং সহপ্রচার ও দাওয়াহ সম্পাদিকা হয়েছেন ফাতেমা রহমান। কমিটির সদস্য হিসেবে রয়েছেন জুলেখা ইসলাম ও আবিদা সুলতানা ফৌজিয়া।
আইও/