বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মানবতার ফরিয়াদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তারান্নুম ইসলাম: সবার জীবনে আনন্দের কিছু মুহূর্ত আসে যে আনন্দ মুহূর্তের স্মৃতি কখনো ভোলা যায় না। ঠিক তেমনিভাবে কিছু কষ্টের মুহূর্ত আসে যার স্মৃতি ও কোনদিন ভোলা যায় না। কিছু পাওয়ার আনন্দ থাকে যা ব্যক্ত করা যায় না ‌। কিছু না পাওয়ার কষ্ট থাকে যা কখনও বোঝানো যায় না । না জানা আমার এই মনে বারে বারে প্রশ্ন জাগে আমার জীবনে আনন্দ আর পাওয়া টাই বেশি? নাকি কষ্ট আর না পাওয়াটাই বেশি ?তবুও যেন জীবনের হিসাবের খাতা মিলাতে পারি না । আর উত্তর ও আমার জানা হয় না।

তখন মাঝে মাঝে মনে হয় এত উত্তর মিলিয়ে কি হবে? আমি তো খারাপ নেই। একরকম চলে যাচ্ছে! ভালো আছি। কিন্তু তারা? তারা কেমন আছে? যারা ওই ছোট্ট খুপরিতে রাত কাটাচ্ছে, দিনের পর দিন পার করছে, বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে অসহায় ভাবে। না খেয়ে না পরে জীবন পার করছে।

ব্যস্ত এই শহরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, তখনের ওই অবসর সময়টুকু তারা কি আমার মত বসে বসে নেয়ামতের তৃপ্তির ঢেকুর তুলে এই সৌখিন ভাবনা ভাবছে যে আমি কেমন আছি ? নাকি ভাবছে এর পরের বেলার আহার কি হবে,?

আমরা নিজেদের মতো নিজেরা ভালো থাকতে চেষ্টা করি। তাদের নিয়ে একটু ভাবার সময়ও আমাদের হয় না। তাদের এই অসহায় দৃষ্টি আমাদের দিকে পড়লেও যেন আমরা বিরক্ত বোধ করি, বিরক্ত ভঙ্গিতে মুখ ফিরিয়ে নেয়। শুধু আমরা ভালো থাকতে চাই আমাদের মত করে। তাদের ওই দুঃখের কথা ভাববার ফুরসত ও আমাদের নেই। ভাবতে গেলে বোধ হয় আমরাও ওই দুঃখের ভাগিদার হয়ে যাব আজ আমাদের ভাবনা এমন। আহ কতই না সুন্দর আমাদের বিবেক!!

অতিতের স্মৃতির পাতায় লেখা ছোট্ট একটি ঘটনা মনে পড়ছে । বছর পাঁচেক আগের কথা আম্মুর সাথে নানু বাড়িতে যাচ্ছিলাম। মাঝে এক জায়গায় দশ মিনিট এর জন্য বাস থামলো। এক অসহায় ব্যক্তি উঠলো বাসে। সবার থেকে কিছু পাওয়ার আশায়। দুই-একজন পাঁচ দশ টাকা করে দিল। এক ভদ্রলোক গাড়ি থেকে নামার জন্য উঠে দাঁড়ালো এবং ঐ লোকটির সাথে হালকা একটু ধাক্কা লাগল যার জন্য দুজনেই অপ্রস্তুত ছিলো । অসহায় লোকটি মৃদু হেসে দিল। ভদ্র লোকটি রাগ মূর্তি হয়ে চিৎকার করে বলে উঠল। এখানে কি চাও? দেখছো না নামবো, সড়ে দাঁড়াও এখান থেকে।

আমি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ছিলাম। লোকটার এমন অপ্রত্যাশিত চিৎকারে ফিরে তাকালাম। দেখি শার্ট থেকে বোধহয় ময়লা ঝাড়ছে । অসহায় লোকটার অপরাধ এতোটুকুই, যে তার হাত ওই ভদ্র লোকটির শার্টে লেগেছে। লোকটিকে শার্ট টি ঝাড়তে দেখে আমি অসহায় লোকটির হাতের দিকে তাকালাম। সত্যিই কি তার হাতে ময়লা আছে? ওই লোকটার
দিকে ওভাবে তাকানোর কথা মনে পড়লেই ,ইচ্ছে হয় এখন নিজের চোখ উপড়ে ফেলি,
উফফ কেমন আমি!!!

ভদ্রলোকটি কে যাওয়ার সুযোগ করে দিল ঐ লোকটা তখন পাশের একজন এর কাছে এসে দাড়াতেই। লোকটি ১০ টাকার à