শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

থ্রি-জি সেবা থেকে সরে যাচ্ছে রবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে তৃতীয় প্রজন্মের ইন্টারনেট সেবা (থ্রি-জি) থেকে সরে যাচ্ছে রবি। এজন্য সময়সীমা করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৩ সালের মধ্যে থ্রি-জি সেবা পর্যায়ক্রমে বন্ধ করে দেবে বলে জানিয়েছে রবি। প্রক্রিয়াটি শুরু হবে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর থেকে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানায় অপারেটরটি। তারা মনে করছে, আগামী কয়েক দশক ধরে ফোর-জি সেবা আদর্শ মানদণ্ড হিসেবে বিবেচিত হবে। তাই এখন থেকে তারা ফোর-জিতে বেশি জোর দেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, থ্রি-জি প্রযুক্তি থেকে সরে যাওয়ার প্রক্রিয়ায় রবির নিয়মিত ভয়েস সেবাগুলো প্রভাবিত হবে না। যে অঞ্চলগুলোতে এই প্রক্রিয়াটি শুরু হবে সে অঞ্চলের যেসব গ্রাহকের মোবাইল ডেটা এখনও থ্রি-জি নেটওয়ার্কে সীমাবদ্ধ রয়েছে তাদের ফোর-জিতে উন্নীত হওয়ার জন্য বলা হবে। পাশাপাশি বিভিন্ন অফার দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফোর-জি সাইট চালুর মাধ্যমে ইতোমধ্যে ১৪ হাজারের বেশি জনসংখ্যার ৯৮ শতাংশকে নেটওয়ার্কের আওতায় এনেছে রবি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ