বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

এসএমএস পাওয়ার পর হ্যান্ডসেট নিবন্ধনের সময় ১০ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এখন থেকে কেউ যদি নতুন হ্যান্ডসেট কিনে তাতে সিম ব্যবহার করে তাহলে সেটটির নিবন্ধন করা না থাকলে তার কাছে একটি এসএমএস যাবে যে ‘এটার বৈধতা নেই, অবিলম্বে নিবন্ধন করুন’। এই এসএমএস পাওয়ার পর ১০ দিনের মধ্যে যদি ওই গ্রাহক সেটটির নিবন্ধন না করতে পারে তাহলে সেটি দেশের মোবাইল নেটওয়ার্কে আর চলবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেছেন, আমরা গ্রাহকদের কোনো অসুবিধা যাতে না হয় সে বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছি। বৈধ, কিন্তু নিবন্ধিত নয় এমন সেটের ক্ষেত্রে এসএমএস পাওয়ার পর ১০ দিনের মধ্যে নিবন্ধন করে নিতেও তেমন অসুবিধা হবে না। তবে যে সেটগুলো উৎপাদন এবং অন্যান্যভাবে সংগ্রহের দিক থেকে অবৈধ সেগুলো কোনোভাবেই নিবন্ধন পাবে না এবং এ দেশের মোবাইল নেটওয়ার্কে কাজ করবে না। কেউ যদি কোনো গ্রাহকের কাছে এ ধরনের অবৈধ সেট বিক্রি করে তাহলে গ্রাহককে টাকা ফেরত দিতে হবে।

গত ১ জুলাই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার বা এনইআইআরের কার্যক্রম শুরু করা হয়। তখনই জানিয়ে দেওয়া হয় যে ১ অক্টোবর থেকে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। গত বৃহস্পতিবার বিটিআরসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সেটা আবার মনে করিয়ে দেয়।

মোবাইল হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশন থেকে ইংরেজি ক্যাপিটাল লেটারে কেওয়াইডি ও ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠানোর মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করার পর তা কেনার অনুরোধ জানায় বিটিআরসি।

এ ছাড়া কারো কাছে বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে কেনা বা উপহার পাওয়া অনুমোদিত সংখ্যক মোবাইল হ্যান্ডসেট থাকলে তা ব্যবহারের আগে www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিটিআরসি বিশেষভাবে অনুরোধ জানায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ