আওয়ার ইসলাম ডেস্ক: ফজর পর প্রায়সময় আব্দুল্লাহ কুরআন অধ্যয়ন শেষে সাহিত্য পড়ে। আজও এর ব্যতিক্রম হয়নি। ইমাম গাজালী রহিমাহুল্লাহ লিখিত 'মরণের আগে ও পরে' বইটি গতকাল থেকেই পড়া শুরু করেছে। আজকে আমাদের ক্লাস বন্ধ থাকায় আমিও শুয়ে আছি। পাশেই রুমী তার মোবাইলে ফেবুর টুকরো টুকরো ভিডিও দেখছে। হঠাৎ, রুমী আমার দিকে তাকিয়ে বলল, "নতুন নাস্তিক মেয়েটার ভিডিওটা দেখেছিস?"
-"না, দেখিনি।"
-"এদিকে আয়! দেখ…।"
.
ভিডিও দেখা শেষ হতে না হতেই রুমী বলল, "এই মেয়েটার যুক্তিটা তো ঠিকই মনে হচ্ছে। এইরকম পরিস্থিতিতে আল্লাহ কীভাবে সমাধান করবেন?"
আমি রুমীর প্রশ্নের জবাব না দিয়ে বললাম, "আব্দুল্লাহ, এদিকে আয় তো।"
আব্দুল্লাহ আমার দিকে তাকিয়ে বই বন্ধ করতে করতে বলল, "কী হয়েছে?"
তার এই এক সমস্যা। পড়ায় বসলে, তখন তার আশেপাশে কেউ খুন হয়ে গেলেও সে বুঝবেনা।
.
আমি কিছু বলতে যাব... অমনি রুমী বলে উঠল, "দেখ ভাই, আমরা জানি যে, জান্নাতে আমাদের মন যা চাইবে, আমরা ঠিক তা-ই পাবো। ঠিক?"
-"হ্যা, তাই। এটাতো কুরআনেরই ঘোষণা।"
-"তাহলে মনে কর, জান্নাতে যাওয়ার পর সেখানে যদি আমি এমন কাউকে সঙ্গী হিসেবে পেতে চাই, যাকে দুনিয়াতে আমার পক্ষে বিয়ে করা অসম্ভব ছিলো বা যাকে প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারিনি! আর তখন সেই মেয়েকে অর্থাৎ আমার ক্রাশকে যদি বলা হয়, 'আমাকে বিয়ে করে নিতে'। কিন্তু, তখন যদি সেই মেয়ে বলে যে, 'আমাকে তো তার দুনিয়াতেই পছন্দ হয়নি। বরং, সেই মেয়ের পছন্দ হলো অন্য কেউ। যাকে সে দুনিয়ায় স্বামী হিসেবে পেতে চেয়েছিলো, কিন্তু পায়নি। তখন আল্লাহ কি করে আমার ইচ্ছে পূর্ণ করবেন?"
.
আব্দুল্লাহ গলা খাঁকারি দিল। বুঝাই যাচ্ছে, এখন সে ভাষণ শুরু করবে। হলোও তাই। শুরু করলো, "প্রথমত মানুষের 'দেহ' টা আসল মানুষ নয়। দেহ হলো বস্তুসত্তা। যা পশুর দেহ তৈরীর মতো বিভিন্ন উপাদানে সৃষ্টি। দেহের ভালমন্দের কোনো চেতনা নাই। এজন্যই, দেহ ভোগের বেলায় পশুর মতোই বৈধ বা অবৈধের বিবেচনাও করতে পারেনা। আর দেহ সৃষ্টির আগেই আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন। যাকে কুরআনে 'রুহ' বলা হয়েছে। আর বাংলায় এটাকে বিবেক বলা হয়। অর্থাৎ, 'বিবেক' হলো আসল মানুষ। আর বিবেকই মূলত, দেহের চাহিদার ভালমন্দ বাছাই করে। সুতরাং বলা যায় যে, মানবসত্তা হলো দুটি। প্রথমটি হলো, দেহ বা বস্তুসত্তা। 'দেহ' ক্ষুধা লাগলে, খাবার চায়, ঠাণ্ডা লাগলে, গরম চায়, পিপাসা লাগলে, পানি চায়। এককথায় 'দেহ' সবসময়ই 'ভোগ' করতে চায়। দেহের এসব দাবীকে কুরআন এককথায় 'নফস' বলেছে। যা বাংলায় 'প্রবৃত্তি' বা 'আকাঙ্ক্ষা' বলা হয়। আর অপর সত্তা হলো, নৈতি